বাংলাদেশ সকাল
শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে হরতাল অবরোধ দিচ্ছে- এমপি এনামুল হক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধি : রাজশাহী- বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থানী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আসন্ন নির্বাচনে বাগমারার মানুষ আবারও নৌকা মার্কা কে বিজয়ী করবে।বাগমারা উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি তা আবারও প্রমান করবে বাগমারা বাসী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে বাগমারা বাসী সদা প্রস্তুত।

শনিবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় এসব কথা বলেন তিনি।

আয়োজিত পথসভায় বিএনপির সমালোচনা করে সাংসদ এনামুল হক বলেন,জনগনের প্রতি বিএনপির যদি আস্থা থাকত তাহলে বিএনপি হরতাল অবরোধ ডেকে জনগনের জান মালের ক্ষতি না করে জনগনের পাশে থেকে ভোট চাইতো।

বিএনপি কে জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে তিনি আরও বলেন,বাংলাদেশের জনগন এই আগুন সন্ত্রাসীদের আবারও দাঁত ভাঙা জবাব দিবে ভোটের মাধ্যমে।

গোয়ালকান্দি ইউনিয়ন ৭নং ওয়ার্ড স আওয়ামী লীগের সভাপতি শ্রী নির্মল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু শ্রী অনিল কুমার সরকার,বাগমারা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল,গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল খরাদী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মজনু,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি,মহিলা লীগের সভাপতি কহিনুর বানু,সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ মৃধা,গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর সরকার,সায়েম উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ, যুবলীগের সাবেক সভাপতি মাসুদ রানা, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজ, শাহাদৎ হোসেন, মাসুদ রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকছেদ আলী, আফছার আলী মন্ডল, ইসমাইল হোসেন প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পররাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কনসাল জেনারেল নাজমুল হুদার সাথে যুক্তরাস্ট্র আ.লীগের সৌজন্য সাক্ষাৎ 

মহানগরীর গাছা প্রেসক্লাবের সভাপতি আমির আলি সম্পাদক হামিদ খান

ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ পত্রে যা লেখা ছিল

ফুলপুরে বওলা ইউনিয়ন কোকাইলগামী প্রকল্পের রাস্তার কাজের ধীরগতি; জনমনে চরম অসন্তোস

কোটচাঁদপুরে ভুমি কর্মকর্তা বাওড় দখল নিলেও মাছ ধরতে মরিয়া হালদার সাম্প্রদায়

ডিমলায় সাংবাদিক আতিকসহ পরিবারের উপর হামলা

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমতলীতে সভা অনুষ্ঠিত

তাহিরপুরে বিএনপি’র অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ মিছিল

জামালপুরে পাক-হানাদারমুক্ত দিবস পালিত