বাংলাদেশ সকাল
সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে গৃহবধুর হত্যাকারীদের বিচার দাবীতে অনশন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৬, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে আসমা খাতুন নামে এক গৃহবধূর হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আসমার মা সূর্য্য বেগম, বোন সুফিয়া বেগম, প্রতিবেশী সাদিয়া খাতুন এবং মানবাধিকার কর্মি নুর জাহান আক্তারসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১১ বছর আগে নাটোর সদর উপজেলার হালসা রায়ঘাট গ্রামের মৃত বাসক আলীর মেয়ে আসমা খাতুনের সাথে পাশ্ববর্তী গুরুদাসপুরের ফারুক হোসেনের বিয়ে হয়। এরপরই যৌতুকের জন্য ফারুক বিভিন্ন সময়ে আসমাকে নির্যাতন করতো। এরই একপর্যায়ে বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে ৫ লাখ টাকা পায় আসমা। এর মধ্যে তিনলাখ টাকা ফারুককে দেন তিনি। কিন্তু যৌতুক লোভী ফারুক ২ লাখ টাকার জন্য আসমাকে চাপ দেয় এবং নির্যাতন করতে থাকে।

গত ১৯ সেপ্টেম্বর ফারুক আসমাকে দিনভর শারীরিক নির্যাতন করার পর আসমা অচেতন হয়ে পরলে তার মুখের মধ্যে বিষ ঢেলে দেয় এবং সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে প্রচার করে। এক পর্যায়ে এলাকার লোকজন আসমাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আসমা মারা যায়। বিষয়টি নিয়ে আসমার পরিবার গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহন করে না। পরে গত ২০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন নিহতের স্বজনরা। আসমা নিহতের ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অপরাথিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন বক্তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আমতলীর সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : চসাসের আলোচনা সভায় বক্তারা

সীতাকুণ্ডে বিজনেস ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

দেবহাটায় আশার আলোর আয়োজনে স্বাস্থ্যসেবা বিষয়ে উপজেলা সমন্বয় সভা

ইসকনের কাঁধে ভর করে চলেছিলো ফজলে করিম ও ফারাজের রামরাজত্ব

নিউইয়র্কে গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ১০৫’তম জন্মদিন পালিত 

ডাসারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কোতোয়ালী মোড়ে অবস্থান কর্মসূচীতে শ্রমিক নেতা আবুল হোসেন আবু

সোনালী ব্যাংকে বিএনপির চক্রবদ্ধ সিন্ডিকেটে আওয়ামী লীগ দোসদের স্থান