রফিকুল ইসলাম আইমন, উখিয়া : উদ্বোধন হল বালুখালী পুলিশ ফাঁড়ির। চোরাচালান ও সংঘাত পূর্ণ এলাকা হিসেবে পরিচিত কক্সবাজারের বালুখালিতে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ পুলিশ ফাঁড়ির উদ্বোধন হয়।
মঙ্গলবার ১৪ নভেম্বর কক্সবাজার জেলার উখিয়া উপজেলার অন্তর্গত পালংখালী ইউনিয়নের বালুখালীতে পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো মাহফুজুল ইসলাম, পিপিএম বার পুলিশ সুপার কক্সবাজার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইমরান শাহীন চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার উখিয়া, রাসেল পিপিএম- সেবা অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল, শেখ মোহাম্মদ আলী, অফিসার ইনচার্জ উখিয়া থানা, অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, চেয়ারম্যান উপজেলা পরিষদ উখিয়া, লতিফ আনোয়ার চৌধুরী, সদস্য সচিব মৌলভী আব্দুল লতিফ চৌধুরী ওয়াকফ্ এস্টেট আন্জুমান পাড়া পালংখালী উখিয়া, ফজল কাদের চৌধুরী ভোট্টু সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পালংখালী ইউনিয়ন শাখা, সর্বস্তরের স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন এর কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র এক্সিকিউটিভ মৌলভী আব্দুল লতিফ চৌধুরীর ওয়াকফ্ এস্টেট আঞ্জুমান পাড়া পালংখালী উখিয়া কক্সবাজার এর এনামুল হক প্রমুখ।
এ দিকে বালুখালী পুলিশ ফাঁড়ির উদ্বোধন হওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের আশা এ পুলিশ ফাঁড়ির ফলে অপরাধ প্রবণতা কমবে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।




















