বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে অপহৃত ৫দিন পর ফারুকের মৃতদেহ মিলল মাগুরাতে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি : যশোরের বেনাপোলে স্বর্ণেরবার আত্নসাতের অজুহাতে ডেকে নিয়ে অপহরণের স্বীকার ওমর ফারুক ওরফে সুমন (২৬) নামের সেই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

অপহরণের ৫ দিনের মাথায় অপহৃতের লাশ মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকার বাগান থেকে উদ্ধার করলো মাগুরা থানা পুলিশ। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া লাশটি বেনাপোল পোর্টথানার অপহরণ মামলার ভিকিটিম ওমর ফারুকের।

এছাড়া লাশটি বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। অপহৃতের লাশ উদ্ধার হলেও এখনো পর্যন্ত এজাহার নামীয় আসামীরা গ্রেফতার হয়নি। অপহরণ পরবর্তী ওমর ফারুকের লাশ উদ্ধার এবং আসামী গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক কর্মকান্ড নিয়ে নিহতের স্বজনসহ এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে।

স্বর্নকান্ডে নির্মম হত্যাকান্ডের স্বীকার ওমর ফারুক সুমন শার্শা থানাধীন টেংরালী গ্রামের ওসমান আলীর ছেলে ও পেশায় একজন রংমিস্ত্রি। অপহরণের ২ দিন নিহতের মাতা মোছাঃ ফিরোজা বেগম বেনাপোল পোর্টথানায় লিখিত এজাহার দায়ের করলেও এখনো পর্যন্ত এজাহার নামীয় আসামীরা গ্রেফতার হয়নি।

পরিবার ও এজাহার সূত্রে জানা যায়,গত ১১ নভেম্বর২০২৩ ইং তারিখ দুপুরে ওমর ফারুক বাসা হতে কালো রং এর পালসার যোগে পাত্রি দেখার উদ্দ্যেশে বাসা হতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরবর্তী দিন ১২ তারিখ সকালে অজ্ঞাতনামা ব্যাক্তি ফোন কলে ওমর ফারুকের পরিবার জানতে পারে সে অপহরণ হয়েছে।

১৬ নভেম্বর মাগুরা জেলার আমখালীর নির্জন বাগানে সকালে মিললো অপহৃত ওমর ফারুকের লাশ। নিহতের পরিবারে বইছে শোকের মাতম। এলাকাবাসীর দাবি অপহরণ কারীদের দ্রুত গ্রেফতার পূর্বক পর্দার আড়ালে লুকিয়ে থাকা রাঘব বোয়ালদের মুখোস উন্মেচনসহ সর্বোচ্চ সাজা নিশ্চিত করা। স্বর্ণকান্ডে সুমন অপহরণ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

ফুলপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

আটকে পড়া বিড়াল উদ্ধার, ডিএনসিসি প্রশাসকের প্রশংসা উদ্ধারকারী স্বেচ্ছাসেবীদের

জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্তের প্রত্যাশা, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে -প্রধান উপদেষ্টা 

রাণীশংকৈলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

রায়পুরায় ইউএনও রোজলিন শহীদ চৌধুরীর যোগদান

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে  অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৬ জন আটক

গণধোলাই দিয়ে বায়েজিদের কুখ্যাত সোর্স আকাশকে থানায় সোপর্দ

বদলগাছীতে ফিস্টুলা রোগ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা 

ডাসারে ইউপি সদস্য সাইফুলের উপর হা’মলার অভিযোগ