বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সড়ক দুর্ঘটনায় তালতলীর ব্যবসায়ী নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৩ ১০:১০ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার তালতলী-ছোটবগী আঞ্চলিক সড়কের মঠখোলা নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় মোঃ সাখাওয়াত হোসেন (২৮) নামের মোবাইল ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনটি ঘটেছে আজ শনিবার সন্ধ্যায়।

জানা গেছে,তালতলী উপজেলা সড়কের বাসিন্দা রফিক মুন্সির ছেলে ব্যবসায়ী সাখাওয়াত হোসেন শনিবার সন্ধ্যায় বরগুনা থেকে তালতলী ফিরছিল। পথিমধ্যে তালতলী-ছোটবগী আঞ্চলিক সড়কের মঠখোলা নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।এতে তিনি গুরুতর আহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মোটর সাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক সাখাওয়াত সিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। এতে তার মুখমন্ডলে গুরুতর জখম হয়।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আইরিন আলম বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় আহত সাখাওয়াতকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।

তালতলী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম খাঁন বলেন,হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবার বাড়ী নিয়ে গেছে। বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে দিনব্যাপী বেল্টার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

৫৫’তম স্বাধীনতা দিবসে বিভিন্ন কর্মসুচী ও আলোকসজ্জায় নারায়ণগঞ্জ এগিয়ে

রাণীনগরে প্রায় ২০কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের পাঠাতন উদ্ধার

ইউকের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস ও প্রবাসী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছায় আর আর এফ এর স্বাস্থ ক্যাম্প অনুষ্ঠিত 

লালমনিরহাটে সাংবাদিক হয়রানী ও নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ 

রাণীশংকৈলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকারী শিক্ষককে পেটালেন মাদ্রাসার সুপার 

যশোর টার্মিনালকে মাদকমুক্ত করতে স্থানীয় এলাকাবাসীর অভিযান; উদ্ধার ৪০ পোটলা গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হলো প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে

পাথরঘাটায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারে দাবীতে তৃতীয় দিনের মতো মানববন্ধন