বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে বিএনপি জামায়াতের হরতালের সমর্থনে মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে রণক্ষেত্র শহর, আটক ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিএনপি জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার হরতালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে।এ সময় পুলিশ ৪জনকে আটক করলে ও তাদের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

রবিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশন ও এর আশাপাশের এলাকায় পুলিশ ও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্র পরিণত হয় ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হরতালের সমর্থনে পুরাতন বাস স্টেশন এলাকায় একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয় । পরে উভয়পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে টিয়ারশেল ও রাবারবুলেট ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে চায় পুলিশ। এর প্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীরা দুইভাগে বিভক্ত হয়ে আরপিননগর ও জামতলা এলাকা থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। থেমে থেমে ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের সংঘর্ষ। পরে পুলিশ জনবল বৃদ্ধি করে দুই পাড়ায় ঢুকে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সংবাদকর্মীরা আহত হয়েছে।

এ সময় বিএনপি কর্মী অভিযোগে আরপিননগর এলাকা থেকে ৪ যুববকে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা আওয়ামী লীগের সমর্থক। সংঘর্ষের পর পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে এবং পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটের ধোয়ায় দিক বেদিকে সাধারন জনগনকে ছুটাছুটি করতে দেখা গেছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপারেশন) রাজন কুমার দাস সাংবাদিকদেও জানিয়েছেন হরতালকে কেন্দ্র কওে বিএনপি জামায়াত নাশকতা সৃষ্টি করে শান্ত পরিবেশকে অশান্ত করতে চেয়েছিল কিন্তু পুলিশ তাৎক্ষনিক টিয়ারসেল ও রাবারবুলেট ব্যবহার কওে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে তিনি দাবী করেন। আহতদের তাৎক্ষনিক চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নাশকতাকারীদের ধরতে পুলিশী অভিযান পরিচালিত হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধারসহ দুজন আটক

ব্ল্যাক ফ্রাইডেতে ভিড়, থ্যাংকসগিভিং ডে উদযাপন

জয়পুরহাটে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

বরগুনায় শয়তানের নিঃশ্বাস ও মলম পার্টির ৩ জন গ্রেফতার 

রংপুর গংগাচড়া মডেল থানার অভিযানে ২৫ বোতল ফেনসিডিল সহ আটক ১

আমতলীতে রাজাকার পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

জনপ্রিয়তায় শীর্ষে নারী কাউন্সিলর ইশরাত জাহান লাভলী; সকলের চাওয়া আবারও বিজয়ী হবেন

ঝিনাইদহের কালীগঞ্জে বাস কাউন্টার ভাংচুর : সাবেক উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়রসহ ৮৩ জনের নামে মামলা

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন বেনাপোল পোর্ট থানার তিন অফিসার 

নৌকাকে জয়ী করতে সীতাকুণ্ডে আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়ার নেতৃত্বে বর্ধিত সভা