বাংলাদেশ সকাল
সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি আজ ২০ নভেম্বর ২০২৩ তারিখে কক্সবাজার ও বান্দরবান জেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন, বিষয়টি নিশ্চিত করে প্রস বিজ্ঞপ্তি দিয়েছে বিজিবি।

জানা যায়, বিজিবি’র নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মায়ানমারের অভ্যন্তরীন চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি মহাপরিচালক আজ রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি বিওপি এবং ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি সবাইকে সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির সফল বাস্তবায়নের নির্দেশনা দেন। এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় গরু রেখেই চম্পট পাচারকারীরা

মেহেরপুরে আর্মিওয়ার্ম পোকার আক্রমণে দিশেহারা ভুট্টা চাষিরা

কর্ণফুলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ইতালিতে তরিনো শাখা যুবদলের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী উপলক্ষ্যে আলোচনা সভা

মাছ কিনতে গিয়ে মামলার আসামি হলেন গাড়ি ব্যবসায়ী 

শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে ঝিকরগাছায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুরে নিখোঁজ অটো চালক কিশোরের মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুরের বন্যার্ত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

ঝিনাইদহে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত