বাংলাদেশ সকাল
বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে নাশকতা মামলায় জামায়াত বিএনপি’র ৪ জন গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২২, ২০২৩ ৬:২১ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : কাভার্ডভ্যানে আগুন দেওয়ার মামলায় জামায়াত-বিএনপি’র চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই মামলাতেই গুরুদাসপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল আলীম, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সদস্য মো. জুলহাস, চাপিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সানজেদুর রহমান শুভ ও মশিন্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। নাশকতার দুটি মামলায় উপজেলায় এপর্যন্ত অন্তত ১৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, নাশকতা মামলায় আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নাশকতা রোধে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গংগাচড়ায় নবাগত ইউএনও‍‍’র সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত 

নওগাঁর আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্ত হরিজন সম্প্রদারের মাঝে কম্বল বিতরণ

নুরুল বিএসসি’র রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রথম জানাযা সম্পূর্ণ 

কাকচিড়ায় পুলিশের ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

বাগমারায় উপজেলা আ’লীগ কার্যালয়ে হামলা, ভাংচুর

শাস্ত্রের নামে পন্ডিতরা মিথ্যার আশ্রয় নিচ্ছেন, অভিযোগ  আরএসএস প্রধান মোহন ভগত

ক্রিস্টাল মেথসহ ২কারবারী আটক-র‌্যাব-৭

না’গঞ্জের ব্যস্ততম সিরাজউদ্দোল্লা সড়ক ও ড্রেন সংস্কার এর কাজ খুব দ্রুত গতিতে করার আহ্বান

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব সমাপ্তিতে না’গঞ্জ জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা 

সাতক্ষীরার নলতায় গুলিবিদ্ধ ব্যবসায়ী, অস্ত্রসহ ছিনতাইকারীকে ধরলেন মহিলা