বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ : ধর্ষক আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

যশোর অফিস : যশোরে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সদর উপজেলার রামনগর ধোপাপাড়াস্থ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী তাকে ধর্ষণ ও সহায়তার অভিযোগে তিনজনকে আসামি করে শুক্রবার দুপুরে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামিরা হলেন, রামনগর ধোপাপাড়ার জসিম উদ্দিন, রামনগর পিকনিক কর্নার এলাকার আব্দুল মালেক ও শহরের বকচর হুশতলা মাঠপাড়া এলাকার আরজ আলী ।

সদর উপজেলার সিতারামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, তিনি রাজারহাট বাজারের মেঘনা ঢালাই কারখানায় কাজ করেন। কর্মস্থলে যাতায়াতের পথে অভিযুক্তদের সাথে তার পরিচয় ঘটে। পরিচয়ের এক পর্যায়ে আসামি জসিম উদ্দিন তাকে কু-প্রস্তাব দেন। ২৩ নভেম্বর রাত ১০টার দিকে তিনি বাড়িতে একাকী ছিলেন। এ সময় আসামিরা তার বাড়িতে আসেন। এদের মধ্যে আসামি জসিম উদ্দিন ভয়ভীতি দেখিয়ে তাকে ঘর থেকে বের এনে উঠানের পাশের আমগাছের নিচে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করেন জসিম উদ্দিন। তখন পাশে দাঁড়িয়ে থেকে জসিম উদ্দিনকে ধর্ষণে সহায়তা করেন আসামি আব্দুল মালেক ও আরজ আলী।

চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী কোতয়ালি থানায় মামলা করলে শুক্রবার রাতে আসামি জসিম উদ্দিনকে বাড়ি থেকে আটক করেন। শনিবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইগাতীতে এ.কে.এম ফজলুল হক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডিমলা জলঢাকায় ইঁদুরের গর্তের ধান বাহির করতে ব্যস্ত শিশু কিশোররা

জাহান্নামে যাওয়ার চারটি কারণ

বেনাপোলে ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

বদলগাছীতে শিশু জুঁই ধর্ষন চেষ্টার অভিযোগ; ৬০ হাজার টাকায় ধামাচাপা 

উপ্তিরপাড় গ্রামে ২টি নৌকা ও ইঞ্জিনসহ ট্রলি চুরি, পুলিশের সহায়তায় ২ নৌকা উদ্ধার

সুনামগঞ্জে যাদুকাটা নদীতে দুই নৌকার চাপায় এক শ্রমিকের মৃত্যু

বিএনপির ঘোষিত ১০ দফা দাবিতে এলডিপি ময়মনসিংহ উত্তর জেলার গণ অবস্হান

কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম সোনা মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ময়মনসিংহে ৫১ তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত