বাংলাদেশ সকাল
বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ

 

স্বপন আলী গাংনী, মেহেরপুর॥ মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ আহ‌মেদ (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জা‌হিদ গাংনী উপজেলার ছা‌তিয়ান গ্রা‌মের মৃত মে‌ছের আলীর ছে‌লে।

বুধবার গাংনী থানা পুলিশের একটি দল বামন্দী বাজার থেকে জাহিদকে গ্রেফতার করে। গাংনী থানা সূত্র জানায়, গাংনী থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নি‌য়ে বুধবার দুপু‌রে বামন্দী বাজারে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার ক‌রেন। জা‌হিদকে নাশকতার মামলায় গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে জানায় পু‌লিশ।

উল্লেখ্য, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা গত ২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাংনী শহরে একটি মিছিল বের করে। এসময় গাংনী সরকা‌রি মা‌ছের হ্যাঁচারির কাছে বিকট শ‌ব্দে কক‌টেল বি‌ষ্ফোরণ হয়। মি‌ছিল লক্ষ‌্য ক‌রে বোমা নি‌ক্ষেপ করা হয়ে‌ছে অ‌ভি‌যোগ করে বিএন‌পি‌কে দায়ি ক‌রেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ঘটনাস্থল থে‌কে অ‌বি‌ষ্ফো‌রিত ৩টি কক‌টেল উদ্ধার করে পু‌লিশ। ওই রা‌তেই সমেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জান শিপু বা‌দি হ‌য়ে বিএন‌পি নেতাকর্মী‌দের না‌মে মামলা দায়ের ক‌রেন। ওই মামলার আসা‌মি হি‌সাবে রা‌তেই গাংনী পৌর বিএন‌পির আহবায়ক সা‌হিদুল ইসলাম‌কে গ্রেফতার ক‌রে। পরবর্তী‌তে সা‌বেক ইউ‌পি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গ্রেফতার হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভা

যশোরে কাজী নাবিল আহমেদের পক্ষে ইউপি চেয়ারম্যান সোহরাবের কম্বল বিতরণ

শিক্ষা অফিসারের সহযোগীতায় যুগ্ম সচিব পরিচয়ে টাকা হাতিয়ে নিল প্রতারক 

দেবহাটায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

জমি অধিগ্রহণের জটিলতা নিয়ে চিলাহাটি রেলওয়ের ৭২ ঘন্টা নির্মান কাজ বন্ধ 

বরগুনায় ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন, তলিয়ে গেছে আমন বীজতলা

যে দেশে মসজিদ পাহারা প্রয়োজন হয় না,সে দেশে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না

রামগড়ে নগদ অর্থসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

ডিমলায় সাগর – রুনি হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষার আইন প্রনয়নের দাবিতে মানববন্ধন

আত্রাইয়ে আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত