বাংলাদেশ সকাল
বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পতেঙ্গায় চোরাকারবারি মুসার ডেরায় র‌্যাব-৭ এর অভিযান, আটক ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামে পতেঙ্গা সী-বিচ এলাকা হতে চোরাই ডিজেল এবং মবিল জব্দসহ ০২ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পতেঙ্গা থানাধীন সী-বিচ ফুলছড়ি পাড়া এলাকায় একটি বসত ঘরে অবৈধ ভাবে চোরাই ডিজেল এবং মবিল ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ০৫ ডিসেম্বর রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার দিকে অভিযান পরিচালনা করে আসামী সুলাইমান, নেজাম কে পতেঙ্গার দক্ষিনপাড়া এলাকা থেকে আটক করে।

আটককৃত আসামীদের হেফাজতে থাকা অবৈধভাবে সংগ্রহকৃত ৩৩টি প্লাষ্টিকের জারিকেনে ১,৩৬০ লিটার ডিজেল এবং ০৭টি জারিকেনে ২৮০ লিটার মবিল জব্দসহ আসামীদের গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত চোরাই ডিজেল এবং মবিলের আনুমানিক মূল্য এক লক্ষ ৭০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদের আরও জানা যায়, যে তারা দীর্ঘদিন যাবৎ অভ্যাসগতভাবে অবৈধ উপায়ে বিভিন্ন রাষ্ট্রের থেকে আগত পতেঙ্গা সমুদ্র সৈকতে থাকা জাহাজ , জ্বালানী বহনকারী লরি ইত্যাদি হতে অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করে পরবর্তীতে নগরীর বিভিন্ন স্থানে বেশি মূল্যে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে।

তবে স্থানীয় সূত্রে জানা যায় যে,  এসব অবৈধ চোরাই তেল ও মবিলের মূল হোতা মূসা নামে এক ব্যাক্তি নিয়ন্ত্রণ করেন দীর্ঘ অনেক বছর যাবত।

এলাকা সূত্রে আরো জানা যায়,   র‌্যাবের অভিযানের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে মুসা নামে ব্যাক্তিটি পতেঙ্গা এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে গভীর রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় দেখা যায় বলে এলাকাবাসী আমাদের প্রতিবেদককে জানান। তাদের অভিযোগ দিন দিন বাড়ছে মূসার অপরাধ, কেউই তার অপরাধ নিয়ে ভয়ে খুলছেন না মূখ।

গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব ৭ চট্টগ্রাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত 

শেরপুরের চাঞ্চল্যকর কৃষক হত্যা ও বাবা-ছেলে নিহতের ঘটনায় ৪ আসামি গ্রেফতার

যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার ১

ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন

১শ’টি সড়ক-মহাসড়ক জাতির জন্য বিজয়ের মাসের উপহার: প্রধানমন্ত্রী 

ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন; ১১টি পদের বিপরীতে প্রার্থী ১৯ 

টাইফয়েড ভ্যাক্সিনেশনের দিন ব্যাপি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

তৃণমূল নেতাকর্মীদের খােঁজ খবর নিলেন ও ঘর সংস্কার করে দিলেন এমপি ইয়াকুব আলী 

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত