বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মত নতুন শিক্ষা কার্যক্রমের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড হস্তান্তর 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে নতুন জাতীয় শিক্ষাক্রম-২০২৩ অনুসারে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণ মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড হস্তান্তর এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে জেলার পৌরশহরের রোল করিশুন্ডা জয়েন্ট স্টেট (আর.কে.স্টেট) উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়৷

আর.কে.স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপনের পরিচালনায় বিদ্যালয়ের সভাপতি ফখরুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন,সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী অভিভাবক বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নতুন শিক্ষা-কার্যক্রম নিয়ে অভিভাবকদের নানা প্রশ্ন শোনে বক্তারা বলেন, এ শিক্ষা কার্যক্রমের ১২২ টি নির্দেশনা রয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যা থেকে বেড়িয়ে এসে আরো মেধাবী ও দক্ষ হয়ে উঠবে৷এতে করে শিক্ষার্থীদের আর আলাদা করে প্রাইভেট পড়তে হবেনা৷বাস্তব জীবনে তাদের যা কাজে আসবে সেগুলোই এ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ গড়ে তোলা হবে৷

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আজও বিদ্যূৎ পায়নি দুই মুক্তিযোদ্ধা পরিবার 

বৈষম্যবিরোধী ছাত্রদের চাপের মুখে ঝিনাইদহ জেলা প্রশাসক ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ

স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের সাথে সচেতনতামূলক কর্মশালা 

খানপুর হাসপাতালে নতুন ভবনে আউটডোর সেবা চালু

রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান করল দেবহাটা সমাজসেবা অধিদপ্তর

সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

গুরুদাসপুরে বঙ্গবন্ধু স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট 

পাঁচবিবি সীমান্তে বিজয় দিবসে বিএসএফ’কে মিষ্টি উপহার বিজিবির

ফুলপুরে বওলা ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরন 

এ্যাডভোকেট তৌহিদ মহিলা কলেজের সভাপতি মনোনীত হওয়ায় বিএমএসএস এর শুভেচ্ছা ও অভিনন্দন