বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ সকাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতি বছরের ন্যায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী এই বছরও শুভেচ্ছার নিদর্শন হিসেবে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ফলমূল এবং মিষ্টান্ন পাঠিয়েছেন।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এগুলো পৌঁছে দেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী দল আওয়ামী লীগের বিজয় প্রত্যাশা করেন। তারা বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা সুরক্ষিত থাকবে। শুধু তাই নয়, দেশের উন্নয়ন অগ্রযাত্রাও অব্যাহত থাকবে এবং ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠিত হবে।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগণ প্রধানন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে জি-৭ হোটেলসহ ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর পুন:বন্টন

ময়মনসিংহে বিএনপি-জামাতের অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাপাহার সীমান্ত পেরিয়ে প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় কিশোরী

ফতুল্লাস্থ আমতলী উপজেলা জনকল্যাণ সমিতির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল 

কোটচাঁদপুরে শিক্ষক-শিক্ষিকাদের বকেয়া বেতন ও জামানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় মদ আটক

বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে পর্যটকের সমাগম ঘটবে সমুদ্র নগরী কক্সবাজারে 

পাথরঘাটায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

৪ দিনের রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার কারাগারে