বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৩ ২:২০ অপরাহ্ণ

 

মোঃ শাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের মন্দির ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করেছে রামগড় উপজেলা প্রশাসন, পুলিশ ও ৪৩ বিজিবির সমন্বেয় গঠিত উপজেলা টাস্কফোর্স কমিটি।

শ্রুক্রবার(২২ ডিসেম্বর) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার মিস.মমতা আফরিন ও থানার ওসি দেব প্রিয় দাস এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে মদ ও ফেনসিডিল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মন্দির ঘাট এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স টিম। এসময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ১৯২ বোতল মদ ও ৪৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়,যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৮৭ হাজার তিনশত টাকা। মদ ও ফেনসিডিল ধ্বংস করার জন্য বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিস. মমতা আফরিন জানান, টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে। ভবিষ্যতে রামগড় কে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করছি।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে ট্রাক- সিএনজির সংঘর্ষে নিহত – ৫

আহলান সাহলান বরকতের রমজান

বরিশাল রেঞ্জের ডিআইজির আমতলী পুজা মন্ডপ পরিদর্শন

গাজীপুরে শ্রমিক হত্যার দুই জনকে গ্রেফতার

কর্ণফুলীতে অনিয়মের বিরুদ্ধে অভিযান : ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

রাণীনগরে রাতের চলাচল নিরাপদ করতে এলইডি লাইট অপসারণ অভিযান

একুশে আগষ্ট গ্রেনেড হামলা : আত্রাই উপজেলা আ’ লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রেলের প্রতীক্ষায় জেলাবাসী, দৃশ্যমান কক্সবাজারের আইকনিক রেলস্টেশন

আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও সাংবাদিকদের কাজ এক ও অভিন্ন : পুলিশ সুপার, নাটোর

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত স্বপদে বহাল : প্রমাণ পায়নি অভিযোগের