বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দক্ষিণ চব্বিশ পরগনার ঘোলাতে জামাত ও হিউম্যান রাইটস এর উদ্যোগ রক্তদান শিবির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ

কলকাতা থেকে মনোয়ার ইমাম : দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্তি থানার অধীনে উত্তর ঘোলা জি পি জুনিয়র হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পশ্চিম বাংলা জামাত ইসলামী হিন্দের ঘোলা নওয়া পাড়া মোকামি জামাত ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়েলফেয়ার অরগানাইজেশন।

আজকের এই রক্তদান শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন মাজিদের শুরা পাঠ করে শুভ উদ্বোধন করেন উত্তর ঘোলা নওয়া পাড়া জামে মসজিদের পেশ ইমাম খয়রুল আলম সাহেব।

এই এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও শিক্ষারত্ম মাস্টার আবুল হাসেম সাহেব। সেই সঙ্গে উপস্তিত ছিলেন এই অনুষ্ঠানটির আহ্বায়ক সমাজ সেবী ফরিদুল ইসলাম এবং ঘোলা নওয়াপাড়া জি পি মাদ্রাসা র প্রধান শিক্ষক মাস্টার আবদুর রাজ্জাক সরদার এবং সমাজসেবক ইসমাইল সরদার ও সমাজ সেবক মনোয়ার হোসেন মোল্লা এবং ঘোলা নওয়া পাড়া মোকামি জামাত মহিলা জামাতের সভাপতি শিফা লায়লা। সেই সঙ্গে এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নুরউদ্দিন সাহেব প্রাক্তন আমিরে জামাত পশ্চিম বাংলা এবং শ্রী পীযূষ কান্তি মন্ডল মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক আসিফ ইকবাল সেখ ও অধ্যাপক কার্তিক চন্দ্র প্রামানিক।

আজকের এই অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্য পরিক্ষা এবং চক্ষু পরিক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক এবং ডাক্তার জনাব তারিক জামান সেখ। সহ সমাজের বিভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এই অনুষ্ঠানে মহিলা ও পুরুষের ভিড় চোখে পড়ার মতো। এই অনুষ্ঠান শেষ হবার পর সারা রাত্রি ইসলামী আলোচনা এবং সমাজের বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারার বিভিন্ন মাদ্রাসায় তাহেরপুর পৌর মেয়রের শীতবস্ত্র বিতরণ

নিউইয়র্ক স্টেট বিএনপি ওয়েস্ট গঠনের দাবিতে বাফেলো শহরে সংবাদ সম্মেলন এবং বাফেলো সিটি বিএনপির নির্বাচনে অংশ নিতে নেতাদের প্রার্থীতা ঘোষণা 

সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএমএসএস’র মানববন্ধন

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ বিতরণ

জেলা পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট

সাফদারপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কোটচাঁদপুরে হিন্দু ধর্ম থেকে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আরএফএল কোম্পানির বিপনন কর্মকর্তা নিহত