আনিছুর রহমান, স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-৯ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী বলেছেন, এদেশের মানুষ গত দুইটি নির্বাচনে তাদের নাগরিক অধিকার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই।
এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে সৎ যোগ্য দক্ষ প্রার্থীকে নির্বাচিত করে অধিকার হরণের সমুচিত জবাব দিন। তিনি বলেন, আমাকে নির্বাচিত করলে আপনাদের সুসময় ও দুঃসময়ে পাশে থাকবো ইন্শাআল্লাহ। তিনি শনিবার ৩০ ডিসেম্বর চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন ১৮নং পূর্ব বাকলিয়া, ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৬নং চকবাজার ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগকালে সমবেত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আহমদ কবির মনির, নগর জাপা নেতা রেজাউল করিম রেজা, ইরশাদুল হক ছিদ্দিকী, আমিনুল হক আমিন, কাজেমুল হাসান শাহেদ, শরীফুল মোল্লা নিরব, নীল কমল সুশীল, সেলিম উদ্দীন চৌধুরী, নারী নেত্রী জাকিয়া আকতার ঝুমুর, ঝুমকা আকতার নুপুর, ২১নং ওয়ার্ড জাপা সভাপতি আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুস শুক্কুর, সমাজ সেবক আব্দুল কাদের, এবায়েদ উল্লাহ, আলী আকবর, আহমেদ মিয়া, আনিছুর রহমান, বাপ্পী আহমেদ, মোঃ জুয়েল, শাহ্ মোহাম্মদ সেলিম, সোনিয়া আকতার, আবু হাসান, জাকির হোসেন প্রমুখ।



















