বাংলাদেশ সকাল
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে প্রাথমিক স্তরে নতুন বই বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ( ১ জানুয়ারি) ২০২৪ প্রতি বছরের মতো এবছরও শিশু শ্রণি, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ৩৭৫৮০ জন শিক্ষার্থীর মাঝে নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় রাণীশংকৈল মডেল ও ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠানিক ভাবে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঘনশ্যাম রায়, জাহিদ হোসেন, সীমান্ত বসাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, অভিভাবক গোলাম সারওয়ার বিপ্লবসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে উপজেলার ১৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় , বেসরকারি ৩২ টি, এনজিও পরিচালিত স্কুল ৩ টি ও শিশুকল্যাণ স্কুল ১ টিসহ মোট ২৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৭ হাজার ৫ শত ৮০ জন শিক্ষার্থীকে ১ লাখ ৪৯ হাজার ৪৩০ টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হয়। অপরদিকে একইদিনে উপজেলার মাধ্যমিক স্তরের সকল স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ডাসার উপজেলা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন 

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার 

মাসিক নবযাত্রা’র আয়োজনে ‘রবীন্দ্র-নজরুল’ স্মরণে- “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল” অনুষ্ঠিত

বিদেশ গমনেচ্ছুদের সতর্ক করে ১০ নির্দেশনা সরকারের

দীর্ঘ মাসেও শেষ হলোনা ঈদগাঁও বাজারের ড্রেন নির্মাণ কার্যক্রম : বাড়ছে জনদুর্ভোগ

নাসিরনগরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

ডাসারে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির নেতার মতবিনিময় সভা 

ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন