বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়িতে ১০ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

 

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় প্রায় দশ কোটি টাকা মূল্যের গাঁজাগাছ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গুইমারা ইউনিয়ন পরিষদের দুর্গম পাহাড়ি এলাকা চৌধুরী পাড়া নামক স্থানে এ গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসি মো. আরিফুর আমিনসহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার ভোরে গুইমারা থানার ওসি আরিফুর আমিনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই একর জমিতে চাষ করা গাঁজাগাছ সন্ধান পান।

গুইমারা থানার ওসি আরিফুর আমিন জানান, এ এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনী কার্যক্রম চলছে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুইমারার দুর্গম এলাকায় দুই একর গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য দশ কোটি টাকা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিন পালিত

জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন 

সাংবাদিকতা এখন হাস্যকর পর্যায়ে চলে যাওয়ার উপক্রম 

মহেশপুরে কৃষক লিটন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

৪৬’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উপলক্ষে সেমিনার ও প্রকল্প প্রদর্শনী

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

হত্যার হুমকি দিয়ে সংখ্যালঘুর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিলো কথিত ডাক্তার রেজাউল

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন                                               

শেরে বাংলা গোল্ডেন এ্যাওর্য়াড সম্মানে ভূষিত হলেন প্যানেল চেয়ারম্যান ডাঃ মোঃ এজাজ

গুরুদাসপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে বৃষ্টির জন্য দোয়া