সাংবাদিকতা এখন হাস্যকর পর্যায়ে চলে যাওয়ার উপক্রম বলেছেন –মাহফুজ আলম প্রিন্স সাংবাদিক, লেখক ও রংপুর ব্যুরো আনন্দ টিভি। বিষয়টি স্পষ্ট করে মাহফুজ আলম প্রিন্স এক ফেসবুক পোষ্টে লিখেছেন, একটা কথা অনেক দিন ধরে গলার কাঁটা হয়ে আছে — বলার সাহস হয় না, ভদ্রতা দেখিয়ে চুপ থাকি। কিন্তু আর কত? ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠান এখন “মিডিয়া সেল” খুলে সাংবাদিকদের ব্যবহার করছে নিজেদের প্রচারযন্ত্র হিসেবে। তারা প্রেস রিলিজ পাঠায়, আর আমরা অন্ধের মতো সেই রিলিজ কপি করে নিউজ করি, ভিডিও করি, প্রচার করি। বিনিময়ে কী পাই? কিছুই না! সম্মান? না। অর্থ? না। মূল্যায়ন? না।
এভাবে চলতে থাকলে আমরা নিজেরাই এই মহান পেশাকে হাস্যকর বানিয়ে ফেলবো। চলো, একটু লাগাম টানি! দাওয়াত ছাড়া প্রোগ্রামে যাবো না। নিউজের বিনিময়ে ভিক্ষা চাইবো না। সম্মান ছাড়া প্রচারে সায় দেবো না। আমরা যদি সম্মানের জায়গা না নিই, তাহলে কে দেবে? তেল-মালিশ করে নয়, পেশাদারিত্বের জায়গা থেকে সংবাদ করলেই মানুষ আমাদের মর্যাদা দেবে। আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমাপ্রার্থী, কিন্তু এটা সময়ের দাবি। সাংবাদিকতা হোক গর্বের, না-হয় না-ই হোক।
“সম্মান চাইলে আগে নিজেকে সম্মান করি সংবাদে নয়, ভিক্ষায় নয়।




















