বাংলাদেশ সকাল
সোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খুলনার পাইকগাছায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনার পাইকগাছায় চোখে মুখে সুপার গ্লুর আঠা লাগিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে ৪-৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করতে এসে ওই নারীর ওপর পাশবিক নির্যাতন করেছে। উপজেলার রাড়ুলী গ্রামের ঘটনা এটি। সোমবার সকালে ওই নারীকে হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা।

প্রতিবেশীরা জানান, ওই নারীর স্বামী রোববার রাতে ব্যবসার কাজে গড়ইখালীতে ছিলেন। এ সুযোগে ডাকাতরা তার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে গৃহবধূর চোখে মুখে সুপার গ্লু লাগিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখমুখ বেঁধে কানের দুল ও নাকফুল ছিঁড়ে নেয়। এ সময় তারা বাড়ির আসবাব তছনছ করে আলমারি ও বাক্সে থাকা টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদল ওই গৃহবধূকে গণধর্ষণ করে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় এ প্রতিবেদন লেখার সময় ওই নারী অজ্ঞান ছিলেন। তার স্বামী  জানান, তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।

সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এসময় ওসি বলেন, ভুক্তভোগী নারী অসুস্থ। তার কাছ থেকে না জানা পর্যন্ত সঠিক ভাবে কোন  কিছু বলা যাচ্ছে না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে নকলা ও নালিতাবাড়ীতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত 

ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জগন্নাথপুরে নিরীহ পরিবারের ভূমি দখলের পায়তারা 

বারহাট্টায় নির্বাচনী কেন্দ্রের অনুমোদনের জন্য নেত্রকোনায় সহস্রাদিক জনতার বিক্ষোভ মিছিল

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র আরাফাত নূর নিহত

চলে গেলেন বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সী

রায়পুরায় ইফতার দোয়া মাহফিল

লালমনিরহাট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন 

ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

আবু সাঈদ পাঠাগারকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান