বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেলেন টুলি বেগম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ

 

সাগর নোমানী, রাজশাহী ব্যুরো : মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়েছেন জীবন যুদ্ধে হার না মানা সংগ্রামী নারী রাজশাহী নগরীর রিকশা চালক টুলি বেগম। তাকে রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদের মালপাড়া এলাকায় অবস্থিত ‘বড়গাছি আশ্রয়ন প্রকল্পে’র ৬নং ঘর দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বপ্নচূড়া প্লাজায় এক অনুষ্ঠানে টুলি বেগমের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযীম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুলি বেগম রিকশা চালিয়ে জীবকা নির্বাহ করেন। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরিপ্রেক্ষিতে সংগ্রামী নারী টুলি বেগমকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদানের উদ্যোগ নেয় রাজশাহী জেলা প্রশাসন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায় 

আজ নাটোর মুক্ত দিবস

বাগমারায় মুক্তিযুদ্ধের ইতিহাসে সমৃদ্ধ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর

যশোরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক: মিললো গাঁজা ও অনলাইন জুয়ার অ্যাপ 

বেনাপোল কাস্টমসে ১০ মাসে ৬৮ কোটি টাকা রাজস্ব ঘাটতি

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন 

জগন্নাথপুরে শান্তি শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে বিএনপির মতবিনিময় 

বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া 

ডিমলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ