মোঃ আশরাফুজ্জামান : গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। উপজেলা প্রশাসন, কাশিয়ানী থানা পুলিশ, রাজনীতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কাশিয়ান উপজেলা নির্বাহী অফিসার মুোঃ রাশেদুজ্জামান এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান পরিষদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, মোস্তফা মোল্লা নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান সহ সামাজিক সাংগঠন এবং কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ এর নেতৃত্বে কাশিয়ান প্রেসক্লাব রাত বারোটা এক মিনিটে শহীদ বেদীতে পুষ্প স্তাবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে।
শহীদদের মাগফেরাত কামনা করে মসজিদ ও মন্দিরে মোনাজাত করা হয় এবং মনজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।




















