বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল দাদি-নাতিসহ  দুই জনের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের পয়স্তিচর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আগুনে পুড়ে আরও ৪টি গরু মারা যায়।

নিহতরা হলেন- ওই গ্রামের আমানুল্লাহর (মন্টু) স্ত্রী সাবেক ইউপি সদস্য ফিরোজা বেগম ও হাবিবুর রহমানের ছেলে শরিফ মিয়া (৭)।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে পয়স্তিচর গ্রামে আমানুল্লাহ (মন্টু) গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফিরোজা বেগম গোয়ালঘরে গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। অন্যদিকে শিশু শরিফ মিয়া ঘরের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

পরে আহত ফিরোজা বেগমকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ