বাংলাদেশ সকাল
সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আ.লীগের নেতাকে দেখে তেড়ে আসলেন বিএনপি নেতা; উভয় পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। আহত পার-বাগডোব গ্রামের আব্দুল খালেকের ছেলে নাসিরুল ইসলাম ও নাজমুল ইসলাম এবং বাগডোব গ্রামের মৃত সের মাহমুদের ছেলে শাহজাহান আলীকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মূমুর্ষ অবস্থায় নাজমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব গ্রামে ওই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল আলী বলেন, পার-বাগডোব গ্রামের আওয়ামীলীগ কর্মী জামাল হোসেনের সাথে একই গ্রামের বিএনপি কর্মী মোজাহার আলীর দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। ৫ আগষ্টের ঘটনার পর জামাল আত্নগোপনে ছিলেন। রোববার রাতে বাগডোব বাজারে মোজাহারের পানের আড়তের সামনের সড়ক দিয়ে জামাল বাড়ী যাচ্ছিলেন। এসময় মোজাহার পথ রোধ করে তর্কে লিপ্ত হলে মোজাহারের ভাতিজা নাজমুল ও নাসিরুল জামালকে চর-থাপ্পর দেয়। বিষয়টি জানাজানি হলে বাগডোবের সেলিম ও মাহাবুলের নেত্বত্বে সংঘবদ্ধ হয়ে শতাধিক আওয়ামীলীগ কর্মী মোজাহারের পান আড়তে হামলা চালায়। এদিকে তাদের প্রতিহত করতে বিএনপিরও শতাধীক কর্মী সেখানে জড়ো হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় দুই দলের লোক থাকলেও তা ব্যক্তিগত দ্বন্দ্ব। এ বিষয়ে মোজাহার আলী অভিযোগ দিয়ে গেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ‘ফ্রেন্ডস টু গো’ এর অফিস উদ্বোধন

রামগড়ে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

তিন মাস পর শুক্রবার দুয়ার খুলছে সুন্দরবনের

শার্শায় কলেজ কর্মচারীর তিন গরু চুরি

ঠাকুরগাঁও-৩ আসনে আ’লীগের মনোনয়ন যুদ্ধে মেয়র মোস্তাফিজুর 

খানপুর হাসপাতালে নতুন ভবনে আউটডোর সেবা চালু

ইতালি তরিনো বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি হলেন মুক্তার হোসেন খান

শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পাইকগাছা-কয়রাসহ দক্ষিণঞ্চলে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন 

ভূরুঙ্গামারীতে পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের স্কুলছাত্রীর

চাঁদা দিতে অস্বীকৃতি, কালকিনিতে হ‌কি‌স্টিক ও হাতু‌ড়ি দিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা