বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা সেই বিল্লালের নামে থানায় অভিযোগ দায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ

 

জহিরুল ইসলাম, ঝিকরগাছা যশোর॥ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামে নিজ পিতার নাম জালিয়াতি করে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে লোকজনের সাথে প্রতারণাকারী বিল্লাল হোসেনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ কারী পানিসারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুল আলিম। লিখিত অভিযোগ আব্দুল আলিম উল্লেখ করেন ২০২১ সালের শেষের দিকে বিল্লাল হোসেন নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবী করে টিউবওয়েল দেওয়ার নামে তিনটি টিউবওয়েল বাবদ আমার কাছ থেকে ৭৫০০ টাকা গ্রহণ করে। কিন্তু এক বছর পার হয়ে গেলেও টাকা কিংবা টিউবওয়েল কোনটা দিচ্ছে না, পরে খোঁজ নিয়ে জানতে পারি সে এরকম আরও ২৫০ লোকের কাছ থেকে টাকা নিয়েছে।

অভিযোগ গ্রহণকারী ঝিকরগাছা থানার এস আই নিঃ সুব্রত কুমার কুন্ড বলেন, এ বিষয়ে অফসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান আছে।

শফিক মেজবাহ নামে এক প্রবাসী বলেন টিউবওয়েল দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছে, এখন আমার নাম্বার ব্লক করে রেখেছে।

ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বলেন, যুদ্ধের এই ৫০ বছর পার হয়ে গেলেও কোন দিন শুনিনি কুলিয়া গ্রামে কোন মুক্তিযোদ্ধা আছে আর এখন শুনছি তার বাবা নাকি মুক্তিযোদ্ধা ছিলো।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপন্যাসিক, ইতিহাস গবেষক, বীর মুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন বলেন কুলিয়া গ্রামে মশিয়ার কিংবা মোরশেদ নামে কোন মুক্তিযোদ্ধার কথা শুনিনি বা ইতিহাসেও পাইনি। ওরা হয়তো অন্য কোন মশিয়ারের ঠিকানা পরিবর্তন করে ঝিকরগাছায় দেখায়ছে।

১৯৭১ সালের মুক্তিযোদ্ধা কালীম ফিল্ড কমান্ডার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন কুলিয়া গ্রামে কোন মুক্তিযোদ্ধা নাই, ঐ গ্রামে ১৫ জন রাজাকার ছিলো যার মধ্যে একজন কে পিটিয়ে মেরে ফেলা হয়েছিলো।

গত কয়েক দিন পত্রিকায় খবর প্রকাশের পর কথিত মুক্তিযোদ্ধার সন্তান দাবি করা গ্রাম্য হাতুড়ি ডাক্তার বিল্লাল হোসেন নিজের পিতার নাম আট তার মায়ের স্বামীর নাম পরিবর্তনের জন্য বিভিন্ন দপ্তরে দৌড় ঝাপ করছে। ইতিমধ্যে সে স্থানীয় একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তার পিতার নাম মশিয়ার কোথাও লেখা নেই, ভুল করে মোরশেদ আলী হয়ে গেছে।

এদিকে প্রতারণার শিকার ভুক্তোভোগী এবং সচেতন নাগরিক তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় গ্রাহকের ৩কোটি টাকা নিয়ে উধাও আল-বায়া সমবায় সমিতি

ঠাকুরগাঁওয়ে আদিবাসী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী বিতরণ 

আমতলীতে অপহরণের দুইদিন পরে মাদ্রাসা ছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মামলায় আসামী যুবলীগ নেতা, গ্রেফতার-৩

জিনের বাদশার প্রতারণায় সর্বস্বান্ত রুমেলা খাতুন 

দেবহাটায় পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাই মদ সহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ডুমুরিয়ায় বিআরটিএ ও নিসচা’র আয়োজনে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন

সীতাকুণ্ডে পুকুরে ডুবে মহিলার মৃত্যু

ভালো কাজকে উৎসাহিত করতে হবে তাহলে অন্যরাও ভালো কাজ করবে – নারায়ণগঞ্জ ডিসি

ঝিকরগাছায় শত্রুতার আগুনে পুড়লো জেলের ২টি নৌকা আর জাল