বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পুলিশ যদি এভাবে অত্যাচার করে, আমরা কোথায় যাবো?

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

 

হাসান আহমেদ প্রান্ত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিদ্বিরগঞ্জে মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে এক যুবকের কাছ থেকে দশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. কামরুল হাসান ও এএসআই ইলিয়াস হোসেন। আর এই কাজে সহযোগিতা করেছে পুলিশের কথিত সোর্স পুলিশের সিএনজি ড্রাইভার বিল্লাল ও আল আমিন।

সাইলো গেইট এলাকার আমিজ উদ্দিনের বাড়ির সামনে থেকে ২১ ফেব্রুয়ারি রাতে সোর্স বিল্লালের কথায় আটক করে ৪নং ওয়ার্ড বিট পুলিশের কার্যালয়ে নিয়ে ভুক্তভোগী খোকনকে শারীরিক নির্যাতন করে এসআই কামরুল ও এএসআই ইলিয়াস। পরে খোকনের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

ভুক্তভোগী খোকন পেশায় গাড়ি চালক। তার দাবি, পুলিশ ও সোর্সরা অহেতুক সাধারণ মানুষকে আটক মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা নিয়ে যায়। সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করার মানে হয় না। পুলিশ যদি এভাবে অত্যাচার করে, আমরা কোথায় যাবো?

জানা যায়, সোর্স বিল্লাল হোসেন পুলিশের নিজস্ব সিএনজি ড্রাইভার। এছাড়া এএসআই ইলিয়াস হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় আসার পর থেকে এখন পর্যন্ত তাকে পোশাকে দেখা যায়নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুম হাসান বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত না। কেন যে আমার নাম আসলো, বুঝলাম না। সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিককে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলি জেনারেলকে আটক করেছে ফিলিস্তিনিরা 

পাইকগাছায় ‘বাংলাদেশ সাইক্লোন রিমাল ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট প্রকল্পে’র সমাপনী কর্মশালা 

ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

সম্প্রীতির বন্ধনে অভিষিক্ত প্রবাসী শেরপুর জেলা সমিতি

মগরাহাট পশ্চিমে ভারতের জাতীয় কংগ্রেস ও তৃনমূল দল মিলে প্রধান ও উপপ্রধান গঠন 

কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জের মালী ফরিদের ওপেন ”টোকেন” বানিজ্য

নিম্ন ও মধ্যবিত্তরা শীতের পোশাক কিনতে ভীড় করছেন ফুটপাতের কমদামী কাপড়ের দোকানে

গঙ্গাচড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

স্বর্ণের পুতুল দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চক্রের ৮ সদস্য গ্রেফতার

সাংবাদিক পরিচয়ে প্রতারক সাইফুল ও ছালাম গ্রেফতার