বাংলাদেশ সকাল
শুক্রবার , ৮ মার্চ ২০২৪ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

 

মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর সম-অধিকার, সম-সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা চত্বরে কিশোর-কিশোরী ক্লাবের নারী সদস্যদের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বাগত বক্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, অনুষ্ঠানের সঞ্চালক যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাসদা, প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, রোজলীন মিতু, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান হামিদ মল্লিক গ্রেফতার

যশোরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক: মিললো গাঁজা ও অনলাইন জুয়ার অ্যাপ 

পাথরঘাটার কৃতি সন্তান পিন্টু বেপারীর পদোন্নতিতে উপজেলা প্রেসক্লাবের সংবর্ধণা

রাণীশংকৈলে কবরস্থান থেকে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কঙ্কাল চুরি 

তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত 

কালীগঞ্জে চিকিৎসা সহায়তার চেক দেওয়ার নামে অর্থ  আত্মসাৎ

শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, নি-হ-ত বেড়ে- ১০

যশোরে অস্ত্র গুলিসহ খুলনা অগ্রণী ব্যাংকের জিএম’র গাড়িসহ গাড়িচালক গ্রেপ্তার, বিক্রেতার খোঁজে যশোর ডিবি 

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানের বিরুদ্ধে মামলা