বাংলাদেশ সকাল
সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনার ঈশ্বরদীতে বিদেশী পিস্তলসহ যুবক আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে র‍্যাব-১২,পাবনা’র অভিযানে বিদেশী পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে।রোববার (১০ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা ও আওঁতাপাড়া গামী আধাপাকা রাস্তার উপর থেকে শাহরিয়ার আজাদ উৎসব (১৯) নামের এই যুবককে আটক করা হয়।

আটককৃত উৎসব ঈশ্বরদীর বাঁশেরবাদা স্কুলপাড়ার মোঃ আজাদুর রহমানের ছেলে। এ সময় তার নিকট থেকে একটি (৭.৬২ এম এম) বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, একটি মোবাইল সেট, দুটি সীমকার্ড ও নগদ ১৮৫/- টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা’র কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, আটক শাহরিয়ার আজাদ উৎসব দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় র‍্যাব বাদী হয়ে একজনকে পলাতক দেখিয়ে দুজনের নামে অস্ত্র মামলা দায়ের করেছে।

অস্ত্রসহ আটক শাহরিয়ার আজাদ উৎসবকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে বাঁশের উপর নৌকা ঝুলিয়ে আলোচনায় দুই আওয়ামী লীগ কর্মী, একজন গ্রেপ্তার

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে তাপস কুমার মজুমদার

ময়মনসিংহে শহীদ দিবসে ‘আই ফার্মা’র শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও শপথ পাঠ

ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প জয়যাত্রা অনুষ্ঠিত

বিদ্যালয়ের পথ বন্ধ না করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ছাত্র ছাত্রীদের সচেতনতা মূলক দিকনির্দেশনা দিলেন ওসি শাহ্ কামাল আকন্দ 

দিল্লির এমস হাসপাতালে অগ্নিসংযোগ, ঘটনার স্থলে দমকল বাহিনী

আত্রাইয়ে লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি উদ্যোগে শেরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ