বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

সীতাকুণ্ড প্রতিনিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্হানীয় মেম্বার মোঃ সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বাড়বকুন্ড ৭ নং ওয়ার্ডে ভাড়া ঘরে মোঃ শাহদাৎ হোসেন (২৫) নামে এক যুবক আজ মঙ্গলবার সারাদিন দরজা না খোলায় আশে পাশের লোকদের সন্দেহ হয়,লোকটি সারাদিন দরজা খোলেনা কেন। আজ রাত ১০ টায় তার ঘরের দরজায় আওয়াজ করলে ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে মেম্বার কে জানালে মেম্বার সোহেল পুলিশ কে জানায়। পুলিশ রাত ১১ টায় এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখেন শাহদাৎ বাতরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে,লাশ কিছুটা ফুলা ধরেছে,ধারনা করা হচ্ছে সোমবার রাতে বা আজ মঙ্গলবার সকালে সে আত্মহত্যা করে।এর পর পুলিশ লাশের সুরতহাল তৈরী করে লাশ থানায় নিয়ে যায়। শাহদাৎ বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাতি লোটা গ্রামের মানিক মিয়া চৌকিদারের ছেলে।

হাতিলোটা ওয়ার্ডের মেম্বার জহির জানায়, শাহদাৎ একটি কলেজ পড়ুয়া মেয়েকে ভালবেসে বিয়ে করে, তার এই বিয়ে পরিবার মেনে নেয়নি। তাই সে একই ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এসে ভাড়া ঘরে থাকে। তবে তার স্ত্রী তার সাথে থাকেনা। সে তার বাবার বাড়ীতেই থাকেন, তবে কলেজ শেষে মাঝে মধ্যে তার সাথে দেখা করে যান। এসে কয়েক ঘন্টা অবস্হান করে আবার চলে যান। আশে পাশের লোকদের থেকে জানা যায়, শাহদাৎ অর্থঅভাবে হতাশায় ছিল,তাছাড়া বিয়ে মেনে না নেয়ায় মা বাবার একমাত্র সন্তান হিসেবে অভিমান ও ছিল,সব মিলে হয়তো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে বিষয়টি খুব বেদনাদায়ক বলে মেম্বার সোহেল জানায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত