বাংলাদেশ সকাল
সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে অগ্নিকান্ডে ঘরবাড়ি গবাদি পশু পুড়ে ছাই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ

 

রতন দে, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম শশিকর অবদার পাড় এলাকায় বল্লভ বাড়িতে আগুন লেগে ভবতোষ বল্লভ, বিশ্বজিৎ বল্লভ, দিজেন বল্লভ এবং পরিমল বল্লভের ১টি বসত ঘর, ৩টি পাকের ঘর এবং ১টি গোয়াল ঘর ও একটি গাভী গবাদি পশু গরু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারেরা জানিয়েছে।

সোমবার(১৮ মার্চ) দিবাগত রাত ১ টায় এ দুর্ঘটনা ঘটে।রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,সোমবার রাত ১টার দিকে হঠাৎ আগুন দেখতে পায় বাড়ীর লোকজন।তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

এতে ঘরবাড়ী ও গবাদি পশু গরুসহ আনুমানিক ৪লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলেও জানান ক্ষতিগ্রস্থ পরিবার।ক্ষতিগ্রস্ত কৃষক ভবতোষ বল্লভ বলেন,”রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরি।রাত ১ টার দিকে উঠে দেখি পাঁকের ঘরে আগুন লেগে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে।এতে আমাদের পাঁচটি ঘর আগুনে পুড়ে ছাই হয়েগেছে।আমার একটি গাভী গরু পুরে ছাই হয়েছে। আমরা গরীব মানুষ, সরকারের কাছে সহযোগিতা চাই।”

নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, আমার ইউনিয়নের পশ্চিম শশিকরে রাতে বল্লভ বাড়ীতে আগুন লেগে গবাদি পশুসহ ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে।বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্তদের বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছে।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, ইতিমধ্যে আমি খোঁজ নিয়েছি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমন চালক নিহত

গাবতলি থেকে বিএনপির পদযাত্রা শুরু 

বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে আ’লীগ মনোনিত প্রার্থী কালামের মত বিনিময়

সাংবাদিক রেজাউল করিম বাপ্পা কর্তৃক দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লাঞ্ছিত: সাংবাদিকদের মধ্যে উত্তেজনা 

রাণীশংকৈলে ইটের ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত 

চাঞ্চল্যকর রাকিব হত্যার রহস্য উদঘাটন করল ডিবি, মূল আসামীসহ গ্রেফতার-০৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চিরিরবন্দর খানসামা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিরোধের জেরে হামলার ঘটনায় মামলা 

পাবনায় পৃথক অভিযানে অস্ত্রসহ এক ও মাদক ব্যবসায়ী দু’জন গ্রেফতার

ডাসারে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপিত