বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল বন্দর দিয়ে এলো ৪০০ মেট্রিক টন আলু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি : বাজারদর নিয়ন্ত্রণে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে দুই দিনে ৪০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। চাল, ডাল, গম, ডিম, পেঁয়াজ ও কাঁচা মরিচের পাশাপাশি আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার।

ভারতের পেট্রাপোল বন্দর হয়ে দুই দিনে ১৬ ট্রাকে ৪০০ মেট্রিক টন আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান।

আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আলুর চালান বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন ট্রান্সমেরিন সিঅ্যান্ডএফ এজেন্ট নামের একটি প্রতিষ্ঠান।

ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি মাসুম বিল্লা জানান, গত বুধ ও বৃহস্পতিবার ভারতীয় ১৬টি ট্রাকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। যার প্রতি মেট্রিক টন আলুর আমদানি খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। আলুর চালানটি রবিবার (১৭ মার্চ) খালাস হবে বলে তিনি জানান।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, ‘বেনাপোল বন্দর দিয়ে দুই চালানে ৪০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। আলুর চালানটি এখনও বন্দরে রয়েছে। দ্রুত ছাড়করণের জন্য আমদানিকারকদের সহযোগিতা করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, বন্দরে ভারত থেকে ৪০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। আমদানিকারকের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আলুর মান পরীক্ষা শেষে খালাসের অনুমতি দেওয়া হবে।

এর আগে গত ২ ডিসেম্বরে তিন ট্রাকে ৭৪ টন আলু আমদানি হয়। এরপর আর কোনও আলু আমদানি হয়নি এ বন্দর দিয়ে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

না’গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত মাহাবুবকে জেলা প্রশাসকের আর্থিক সহায়তা

যশোরের কেশবপুরে ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

গুরুদাসপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ উদ্বোধন 

পৌর মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল নাহারের সংবাদ সম্মেলন 

রামগড়ে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে ১শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

বাউফলে সাংবাদিক এম জাফরান হারুন’র গাড়ি পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

কালিয়ার বিষ্ণুপুর গ্রামে আকস্মিক নদী ভাঙ্গনে নিঃস্ব কয়েকটি পরিবার 

ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন: ব্রিটিশ এমপিকে প্রধান উপদেষ্টা