বাংলাদেশ সকাল
সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আন্ত:জেলা সিএনজি চোর চক্রের মূল হোতা ‘শ্যামল’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : আন্ত:জেলা সিএনজি চোর চক্রের মূল হোতা শ্যামল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। তিনি শেরপুরের নকলা থানার একটি সিএনজি চুরির মামলার আসামি ছিলেন। শ্যামল মিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার চকসনয় গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

রবিবার (৩১ মার্চ) বিকেল সোয়া তিনটায় গাজীপুরের টঙ্গী পূর্ব স্টেশনরােড বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে শ্যামলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত সোয়া এগারোটায় জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মামলার বাদী সিএনজি মালিক মো. সুলতান মিয়া (৩০)। তিনি শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস এর ছেলে। তার সিএনজি গাড়ীটি দৈনিক ভিত্তিতে ভাড়ায় চালাতেন জেলার নকলা থানার মৃত আন্তাজ আলীর ছেলে মো. আঃ ছালাম (৪০)। প্রতিদিন সে নিয়মিত ভাবে বাদীকে ভাড়া প্রদান করে আসছিল। ঘটনার দিন গাড়িটি ফেরত না আনার বিষয়ে জানতে চাইলে চালক আঃ ছালাম বাদীকে জানায়, “সেলফ স্টার্টে ত্রুটি দেখা দেওয়ায় গাড়াটি মেসার্স সিলেটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে রেখে এসেছেন।”

পরদিন সকাল ৯ টার দিকে বাদী লোক মারফত জানতে পারে যে, তার সিএনজি গাড়ীটি চুরি হয়ে গেছে। তাৎক্ষণিক তিনি আসামি শ্যামলকে মোবাইলে ফোন করলে সে ফোন রিসিভ করে নাই। এদিকে ঘটনার পর হতে তার গ্যারেজ বন্ধ পাওয়া যায়। পরে সুলতান মিয়া বাদী হয়ে ১ লা ফেব্রুয়ারি ২০২৪ ইং নকলা থানায় অভিযোগ দায়ের করেন।

এরই সূত্র ধরে তথ্য উপাত্তের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে ঢাকার মেজর আহনাফ রাসিফ হালিম এর সহায়তায় র‍্যাবের একটি যৌথ টিম রবিবার বিকেলে গাজীপুরের টঙ্গী পূর্ব স্টেশনরােড বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে আসামি শ্যামল মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ, জনসাধারণকে ভোগান্তি থেকে মুক্তি দিন

সান্তাহারে প্রশিকার পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

প্রথম আলো, ডেইলি ষ্টার সহ বিভিন্ন মিডিয়ায় ভাংচুর ও সাংবাদিকদের গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র আ.লীগ দক্ষিণ ও পচিম

রাণীশংকৈলে নৌকা মার্কার এমপি প্রার্থীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় 

আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অপরুপ সৌন্দর্য্যের লীলাভূমি কক্সবাজার : সুনাম এখন বিশ্বব্যাপী  

আগামীকাল আমতলী মুক্ত দিবসের জানা-অজানা ঘটনাবলী

জগন্নাথপুরের হবিবপুর শাহপুর গ্রামের ভূমি সংক্রান্ত বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রবাসী পরিবারের 

শেখ হাসিনা’র জনসভাকে জনসমুদ্রে পরিণত করুন-আ জ ম নাছির উদ্দীন