বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিবপুরে প্রান্তিক জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ

 

মাহবুব খান, নরসিংদী: নরসিংদীর শিবপুরে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রান্তিক জনগণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৩ শ” দুস্থ অসচ্ছল পরিবারের হাতে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, সেমাই ১কেজি ও নুডুলস ৩ প্যাকেট।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন -মাহবুবুজ্জামান আহমেদ

বাংলাদেশ ফার্মেসী গ্রাজুয়েটস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ফুলেল শুভেচ্ছায় সিক্ত

রাণীশংকৈলে ন্যাশনাল ব্যাংক উপশাখা শুভ উদ্বোধন 

নাটোরে বিএনপির ১৯ নেতাকর্মী কারাগারে

পার্বতীপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদএর স্মারকলিপি প্রদান 

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক ওয়ানডে জয় টাইগারদের

পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাট থানায় অভিযোগ 

ইউএইতে বাংলাদেশে বৈধপথে রেমিটেন্স প্রদানকারীদের বিভিন্ন ক্যাটাগরীতে “রেমিটেন্স অ্যাওয়ার্ড” প্রদান 

অস্বচ্ছল বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত ছাত্রীকে ওসি কামালের সহযোগিতার হাত

যশোরে শীতার্থদের মাঝে কম্বল বিতরন