বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকি (১১) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মুখ, হাতে, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরীর সৎ মাকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।

বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান জানান, জোনাকি বেনাপোলে তার নানার বাড়িতে থাকতো। ৫ দিন আগে সে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে বাবা ও সৎ মায়ের বাসায় বেড়াতে যায়। সোমবার সকাল ১০টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তার বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুর থেকে জোনাকির মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুর রাজ্জাক জানান, সোমবার থানায় জিডি করা হয়েছিল। মঙ্গলবার মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই কিশোরীর সৎ মাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে জানান ওসি।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা গোয়েন্দা পুলিশের জালে দুই ‘টাওয়ার প্রতারক’; উদ্ধার প্রায় ৯ লাখ টাকা

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

খুলনার পাইকগাছায় ডাস্টবিনের সংকটে পড়েছে পৌরবাসী

কাশিয়ানিতে সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমি ভবনের উদ্বোধন

রাস্তার জায়গায় বসতবাড়ির দেয়াল: সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ 

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের অভিষেক ও ক্যালেন্ডার উন্মোচন

কমেছে অপরাধ, জনমুখী সেবা মিলছে সিএমপি’র পাঁচলাইশ থানায়

যশোর কেশবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মত্যু 

খুলনার ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা 

ঈদগাঁও’র দুই পেট্রোল পাম্পকে জরিমানা