বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুরে শীতের শুরুতেই জম জমাট কালাই রুটির দোকানগুলো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ

 

স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুর শহরের বেড়পাড়ার ফাহিমা খাতুন। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত মেহেরপুর বেড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ দ্বারের পাশে কালাই রুটি বানিয়ে বিক্রি করেন তিনি। তার কালাই রুটির দোকানের পাশে বসে রুটি খেতে দেখা যায় ছেলে-বুড়োসহ সব বয়সের মানুষকে। বিভিন্ন অফিস ও ক্লাবের পিয়নকে দেখা যায় দাঁড়িয়ে থেকে কালাই-রুটি কিনতে।শুধু ফাহিমা খাতুন দোকান না, মেহেরপুরে তার মতো আরও অনেকেই কালাই রুটি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এদের মধ‌্যে অনেকেই আবার মৌসুমি বিক্রেতা।

তবে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেহেরপুরে কলাইয়ের রুটির চাহিদা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত মেহেরপুর শহরের শিল্পকলার মোড়, পৌরসভার সামনে ও হাসপাতাল এলাকায় বিক্রি হচ্ছে কলাইয়ের রুটি। কেউ দোকানের পাশের জায়গায় বসে খেয়ে গরম গরম রুটি খান। আবার কেউ কেউ পরিজন নিয়ে খাওয়ার জন‌্য রুটি বাড়ি নিয়ে যান।আবার কেউ অফিস কিংবা ক্লাবে। আবার না পেয়ে অনেকেই ফিরে যান। কালাই রুটি তৈরি করছেন মর্জিনা বেড়পাড়ার এলাকার মোঃ নুর নবী জানান, কনকনে শীতে কালাই রুটি খেতে খুবই ভাল লাগে। বেগুন ভর্তা, কাঁচা মরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা কিংবা ছোট মাছের শুটকি ভর্তা দিয়ে কলাই রুটি খেতে খুবই মজা। মাঝে মাঝে ফাহিমা খাতুনের দোকানের পাশে বসে গরম গরম এ রুটি খান তিনি। আবার মাঝে মাঝে বাড়িতে নিয়ে সবাই মিলে খান। একই পাড়ার মোঃ মিলন বলেন, ‘মাঝে মাঝে সন্ধ্যার পরে বাসার জন্য দোকানগুলোতে কলাই-রুটি কিনতে যাই। বিক্রেতারা একসঙ্গে ১৫-২০টি কলাই রুটি দিতে চায় না। দোকানের পাশে বসে থেকে খাওয়া লোকগুলোকে খাওয়ায়ে উঠতে পারে না তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওই রুটি পাওয়া যায়।’

একই রকম ভিড় লেগে থাকে পৌরসভার সামনের কালাই রুটি বিক্রেতা জিয়ার দোকান ও মর্জিনা খাতুনের দোকানেও। শহরের মল্লিকপাড়ার কালাই-রুটি বিক্রেতা মর্জিনা খাতুন জানান, তিনি শীতের শুরু থেকে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মল্লিকপাড়ার নিজের একটি দোকানে কলা-রুটি বানিয়ে বিক্রি করেন। সেখানে কম-বেশি বেচা-কেনা হয়। তারপরও এ শীতে এ পিঠার ব্যাপক চাহিদা বৃদ্ধিতে তিনি পৌরসভার সামনের এলাকায় বসেন এবং এ রুটি বানিয়ে বিক্রি করছেন। তিনি জানান, এতে তার ভাল লাভ হচ্ছে।আলমগীর হোসেন জানান, তার বয়স প্রায় ৩২ বছর। এ বয়সে এক ছেলে ও দুই মেয়ে আছে তার। সংসার চালাতে হয় মা-বাবা ও শাশুড়িসহ ৮ জন লোকের। ২০২০ সালে বড় মেয়ে আয়েশা ৮ম, ছোট মেয়ে মেঘলা ৪র্থ ও একমাত্র ছেলে সোহাগ প্রথম শ্রেণিতে পড়তো। ২০২১ সালে তারা পরবর্তী শ্রেণিতে উঠবে। তিনি বিগত ৪ বছর ধরে কলাই রুটি বানিয়ে বিক্রি করেন। কালাই-রুটির ব্যবসা তিনি শীতের ৩-৪ মাস করে থাকেন। এতে তার পুঁজি মাত্র দুই হাজার টাকা। অল্প সময়ের এ রুটি ব্যবসায় প্রতি রাত্রে তিনি এক থেকে দেড় হাজার টাকা আয় হয়। জানতে চাইলে তিনি আরও বলেন, ‘গ্রীষ্মের সময় তিনি দিনের বেলায় একই স্থানে বসে লেবু-চিনির ঠাণ্ডা শরবত বানিয়ে বিক্রি করেন।’মেহেরপুরের উপশহর যাদবপুরের রামিজ আহসান বলেন, ‘শীত আসলে কালাই-রুটি খাওয়া হয়। কিন্তু একেবারে রাস্তার ওপরে এ রুটি তৈরি এবং রাস্তার পাশে বসে খাওয়া স্বাস্থ্যসম্মত নয়। গাড়ি-ঘোড়ার চলাচলে সর্বদা ধুলা-ময়লা ওড়ছে। এরমধ্যে কলাই-রুটি তৈরি ও খোলা জায়গায় বসে খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দর্শনার্থীদের আগমনে মুখরিত ফুলের রাজধানী গদখালী

বাংলা ভাষার ঐতিহ্য রক্ষায় যত্রতত্র হিন্দি ভাষা ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বাফেলো বিএনপি

কোটচাঁদপুরে বহুরুপী প্রতারক মাসুদ পারভেজ এর বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

অভিনব পন্থায় আট কেজি গাঁজা সহ দেবর-ভাবী গ্রেফতার 

আমতলীতে কেন্দ্রীয় দীপাবলি উৎসবমুখর পরিবেশে উদযাপন 

ঝিকরগাছার এক গৃহবধূকে ভারতে পাচার মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট

প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে -ইউএনও রকিবুল হাসান 

দেবহাটার পল্লীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

দুই মাসে না’গঞ্জকে ম্যাজিকাল পরিবর্তনের কারিগর মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,  দেশসেরা জেলা প্রশাসক বললে অত্যুক্তি হবেনা

ঝিনাইদহে চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পে রক্ষা পেলেন অর্ধশত যাত্রী