বাংলাদেশ সকাল
সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেশব্যাপী সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএমএসএস’র মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি: সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বৃদ্ধি ও প্রকৃত ঘটনা আড়াল করতে উল্টো সাংবাদিকদের নামেই মিথ্যা ও হয়রানিমূলক মামলার ঘটনা বেড়েই চলেছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বরাবরই এ ধরনের ন্যাক্কারজনক ঘৃণিত কর্মকান্ডের প্রতিবাদ করে আসছে। বিএমএসএস লক্ষ্য করেছে এ ধরনের ঘটনাগুলি অতীতের যে কোন সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকী। এ অবস্থা যদি অব্যাহতভাবে চলতে থাকে তাহলে যে কোন ঘটনাকেই দুষ্কৃতকারীরা তাদের অপকর্ম ঢাকতে ঢাল হিসেবে ব্যবহার করবে এবং সাংবাদিকদের হামলার বিচার যদি না হয় তাহলে হামলার ঘটনাও অতীতের যেকোন সময়ের তুলনায় বৃদ্ধি পাওয়ার আশংকা থাকবে।

সোমবার ২৯শে এপ্রিল, সকাল ১০ ঘটিকায় রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) আয়োজিত মানববন্ধনে উল্লেখিত কথা বলেন, মানববন্ধনের উপস্থিততিগণ।

উল্লেখ্য, সাম্প্রতিককালে ঘটে যাওয়া বরগুনার তালতলীত ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক পরিচয়ে অরাজনৈতিক ব্যক্তিতরা নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার জসিম সিকদার, দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি, নাঈম ইসলাম, দৈনিক মানবকন্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি, মো: শাহাদাৎ হোসেন, এখন টিভির চিফ রিপোর্টার আরিফ হোসেন এবং নীলফামারীতে ঘটে যাওয়া দৈনিক সমাজ সংবাদের নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ নুরল আমিন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সোহেল রানা, দৈনিক আজকের দেশ কন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (বাচ্চু), দৈনিক বর্তমান কথার জেলা প্রতিনিধি হারুন-উর রশিদ, দৈনিক জনতার জেলা প্রতিনিধি এন,এম হামিদি বাবু সহ বাংলাদেশের অগনিত সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, এ সকল ঘটনার প্রেক্ষাপটে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানবান্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক গণ বাংলার উপদেষ্টা এম এ করিম, দ্যা ডেইলি ন্যাশনাল নিউজ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র উপদেষ্টা জনাব আলী নেয়ামত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র চেয়ারম্যান মোঃ সুমন সরদার, মহাসচিব এম এ বাশার, ভাইস চেয়ারম্যান মীর্জা গালিব উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকিবুজ্জামিন, প্রশান্ত কুমার, ক্যাট জার্নালিস্ট কমিটির মুক্তা মিয়া, মুখপাত্র মন্জুর আলম রাসেলসহ সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বীতায় জমে উঠেছে বরগুনা-১ এর সংসদ নির্বাচন

মাদক ও অপরাধ নির্মূলে গ্রামবাসীর বৈঠক

রায়পুরায় ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

নিহত পুলিশ সদস্যদের পরিবারকে যশোর জেলা পুলিশ সুপারের ঈদ উপহার

তাহিরপুরের চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলায় কালা মোশাহিদসহ গ্রেপ্তার দুই

ঈদগাঁওতে ভারী বর্ষণে জনজীবনে চরম দূর্ভোগ : ব্যাহত শিক্ষা কার্যক্রম 

গঙ্গাচড়ায় শীতার্তদের মাঝে এনজিও ফেডারেশন (এফএনবি’র) শীতবস্ত্র বিতরণ

সাবেক আইজিপি বেনজিরের জায়গা দখল করতে লামার ত্রিপুরা পল্লীতে আগুন; আটক ৪

সীতাকুণ্ড-৯০ এর আহ্বায়ক কমিটি গঠিত : বেলাল আহ্বায়ক, জাহাঙ্গীর সদস্য সচিব

শিক্ষকের দূরদশা !