বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারায় হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার বিচার দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার মূল হোতা রিপন (২৪) কে গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার (৩০এপ্রিল) বেলা পৌনে বারোটার দিকে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মামলা করায় বাদির পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো ও প্রাননাশের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন মামলার বাদি রেজাউল ইসলামসহ পরিবারের সদস্যরা।

জানা যায়, মাত্র নব্বই টাকার দোকান বাঁকিকে কেন্দ্র করে গত ১এপ্রিল পলাশী গ্রামের চা দোকানের মালিক একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করে আসা মৃত সাদেক মন্ডলের ছেলে আতাব আলী, স্ত্রী রেহেনা বিবি ও তাদের ছেলে মোস্তাক এর সঙ্গে একই গ্রামের মৃত কালাচাঁন শাহ এর ছেলে রাজমিস্ত্রি আবু বক্কর এর কথাকাটি ও বাক বিতন্ডা সৃষ্টি হয়। স্থানীয়রা ওই বিষয়টি উভয়ের মধ্যে মিমাংসা করে দেয়। পরদিন (২এপ্রিল) সকালে আবু বক্কর আতাব আলীর বাড়ির সামনের রাস্তা দিয়ে রাজমিস্ত্রির কাজে যাওয়ার সময় মোস্তাক এর ছেলে রিপন ধারালো হাসুয়া দিয়ে অতর্কিত ভাবে আবু বক্কর কে কোপাতে থাকে। এক পর্যায়ে মারাত্বক জখম ও রক্তক্ষরন অবস্থায় রাস্তার পাশে পড়ে যায় আবু বক্কর। তার গোঙ্গানিতে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী রিপন পালিয়ে যায়। তবে পুলিশ আতাব আলী ও মোস্তাক কে গ্রেফতার করলেও একদিন পরই তারা জামিনে আসে। কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আহত আবু বক্করের ছেলে রেজাউল ইসলাম বাদি হয়ে রিপন, আতাব আলী, মোস্তাক ও রেহেনা বিবিসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এদিকে জামিনে এসে আতাব আলী ও মোস্তাক বাদির পরিবার কে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।

সাংবাদিক সম্মেলনে মামলার বাদি রেজাউল ইসলাম, তার মা লেহেমা, চাচি রজুফা, দাদি রেজিয়া, চাচা আক্কাছ আলী, প্রতিবেশী রেবেকাসহ অন্যরা জানায়, রিপন একজন মাদক সেবী ও সন্ত্রাসী। সে এলাকায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। তার দাদা একটি হত্যা করে জেল খেটে বেরিয়ে এসেছে। সেও প্রয়োজনে সেরকমই করবে এমন উক্তি তার মুখে অনেকেই শুনেছেন বলে জানিয়েছেন। মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ পলাশী গ্রামের বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহাইল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি রিপন পলাতক রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন উপায়ে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দকে সাংবাদিক প্রশিক্ষণ সনদ প্রদান

ইনোভেটিভ ফার্মা’র মালিকসহ ৫ জনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা

ফেরা হল না বাগমারা’য়, সড়ক দুর্ঘটনা’য় প্রান গেলো নবীন সেনা সদস্যের 

আদালতের নির্দেশ অমান্য করে কাগতিয়া মাদরাসার প্রধান প্রবেশমুখ বন্ধ করার পাঁয়তারা

রোববার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন আ. লীগ সভাপতি শেখ হাসিনা

যশোরে ফ্লাট কেনার নামে প্রবাসীর ৬৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বায়েজিদ থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইজিপির নিকট অভিযোগ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রথম পর্ব

দুবাইয়ে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামানের সঙ্গে আরব আমিরাত বিএনপি’র সৌজন্য সাাক্ষাৎ

যশোরে দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে মামলা; বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ