বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ মে ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে ইজিবাইক চালক ইমন হত্যা মামলার দুই আসামি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : যশোর বসুন্দিয়ার ভৈরব নদীত থেকে ইজিবাইক চালক ইমনের লাশ উদ্ধার ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে এলাকা থেকে আটক করেছে পুলিশ।

আটক ২ যুবক হচ্ছে, যশোর সদর উপজেলার জগন্নাথপুরের মোশারফ ফকিরের ছেলে রাকিব হোসেন ও অভয়নগর উপজেলার প্রেমবাগ বাবলাতলার এলাকার নওয়াব আলীর ছেলে মিরাজ শেখ। দুর্বৃত্তদের হাতে নিহত ইজিবাইক চালক ইমন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আবুল কালামের ছেলে। গত মঙ্গলবার সকালে যশোর কোতোয়ালি পুলিশ ইজিবাইক চালক ইমনের লাশ যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ভৈরব নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে।

ইজিবাইক চালক ইমন হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযানে চালিয়ে তাদেরকে আটক করে। গত ২৮ এপ্রিল ভোরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ইমন আর বাসায় ফিরেনি। কোতোয়ালি থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে লাশ উদ্ধারের দুই ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেন। ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজীব সাংবাদিকদের জানান, দুই আসামি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। হত্যাকারীরা ইমনকে বসুন্দিয়ার জগন্নাথপুর গ্রামে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাতে মরদেহ একটি সাদা প্লাষ্টিকের বস্তায় ভরে বসুন্দিয়ার সদুল্লাপুর নদীতে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পলিয়ে যায়। পুলিশ নিহত ইমনের কাছে থাকা মোবাইল ফোনের কললিস্ট দেখে ওই দুই যুবকের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরে আসামিদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জের নির্বাহী কর্মকর্তার শুকনো খাবার বিতরণ 

যশোরে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা, একজন গ্রেফতার 

আমতলীতে অটো রিক্সা চাপায় শিশু কন্যা নিহত

সুনামগঞ্জে অবরোধের দ্বিতীয়দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ও যান চলাচলে বাঁধা

আমতলীতে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্ভোধন

বাগমারায় কৃষক লীগের বিএনপি-জামাতের হরতাল অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল 

যশোরে ভাইয়ের হাতে ভাই খু’ন

বরগুনার আমতলী উপজেলা ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার না হলে আন্দোলনের হুমকি স্থানীয়দের 

পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনের আগেই জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল

যশোরের বাঘারপাড়ার সেই ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫জনের বিরুদ্ধে মামলা