বাংলাদেশ সকাল
শনিবার , ৪ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে গণমাধ্যম দিবসের আলোচনা সভা  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৪, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি : ‘মত প্রকাশের সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বনপাড়া পৌর শহরের লাজ ভেগাস চাইনিজ রেস্টুরেন্টে এই আলোচনা সভার আয়োজন করে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক রতন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন শিহাব, তথ্য ও গবেষণা সম্পাদক সৈকত হোসেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী ওমর ফারুক, আব্দুল হামিদ প্রমুখ।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বর্তমান বৈশ্বিক পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এর পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারার সেই প্রতিবন্ধি পরিবারের পাশে ইউএনও 

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ডিমলায় ১৭২ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কবে পাবেন রাষ্ট্রীয় স্বীকৃতি !

খুলনার কয়রায় সুন্দরবনে প্রবেশ করার অপরাধে আটক ১৪ জেলে

পবিত্র মহরমে এলাকায় শান্তি বজায় রাখতে উস্হি থানার আলোচনা সভা

পূর্ব পাকিস্তানের অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া মন্তব্য, অসম হলে পশ্চিম বাংলায় নয় কেন!

রাত পোহালেই আমতলী পৌর নির্বাচন; ঝুঁকিতে ৪ কেন্দ্র, বহিরাগতদের কৌশল অবলম্বন

শার্শায় ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক এক

জালালাবাদে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

সাংবাদিক কাউসারের বিরুদ্ধে অপপ্রচার: ইউটিউব চ্যানেল ও পোর্টালসহ ৯ জনের বিরুদ্ধে মামলা