বাংলাদেশ সকাল
সোমবার , ২০ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় রাত পোহালে উপজেলা পরিষদ নির্বাচন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২০, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার দক্ষিণ পশ্চিম প্রান্ত জুড়ে দেবহাটা উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে সাতক্ষীরা সদর উপজেলা, দক্ষিণে কালিগঞ্জ উপজেলা, পূর্বে আশাশুনি উপজেলা এবং পশ্চিমে ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমানা নির্ধারিত ইছামতি নদী প্রবাহিত। জেলার মধ্যে এলাকাটি একটি মৎস্য সমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রচুর পরিমাণ মৎস উৎপাদন হয়। উপজেলার মোট আয়তন ১৭৬.৩৩ বর্গ কিলোমিটার যা ৬৮ বর্গমাইলের সমান। জনসংখ্যা ১,৫১,৭১৭ জন। প্রতি কিলোমিটারে জনবসতি গড়ে ৬৯০ জন।

পাঁচটি ইউনিয়ন নিয়ে দেবহাটা উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হলো কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও সদর দেবহাটা। উপজেলার মোট গ্রামের সংখ্যা ১১৬টি ও মৌজার সংখ্যা ৫৮ টি।

এই উপজেলায় আগামী ২১ মে সুষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে ভোটারদের জোর প্রচার প্রচারনা।

প্রার্থীরা ছুটছেন সধারণ মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন প্রতিশ্রুতি ও উন্নয়নের বার্তা নিয়ে। এই উপজেলার মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ১১ হাজার ৫২৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৫৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ৫৫ হাজার ৪৭১ জন। ১ জন রয়েছেন হিজড়া সম্প্রদায়ের ভোটার। এই ভোটাররাই আগামী ২১ মে নির্বাচিত করবেন আগামী ৫ বছরের জন্য তাদের প্রতিনিধি কে হবেন। ভোটকে কেন্দ্র কওে হাট-বাজার, রাস্তা-ঘাট, চায়ের দোকানসহ পাড়া মহল্লায় সর্বত্র আলোচনা সমালোচনা চলছে। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

তবে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্বঃ মুজিবুর রহমান ও সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্বঃ আল ফেরদাউস আলফার নাম। অন্যদিকে পরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এগিয়ে আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এর নাম, আবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তবে সধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শের নাম।

তবে আগামী কাল সধারণ মানুষের ভোটের মধ্যেমে নির্ধারিত হবে আগামী ৫ বছরের জন্য হবে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের চেয়ারে বসবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শায় সাংবাদিক ঐক্য পরিষদের মাদক মুক্ত ও নিরাপদ সড়কের দাবিতে র‍্যালী

টমটম চালক মোর্শেদ আলমের হত্যার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিকলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  

কক্সবাজারের রামুতে আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী মহারামনবমী মেলা

শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সীতাকুণ্ডের আবুল খায়ের ষ্টীলের ছিনতাই হওয়া লোহা বোঝাই ট্রাক বায়েজিদ ষ্টীল থেকে উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশের সড়াতলা ধানকুন্টি থেকে মাদারজানি হয়ে মাধাইনগর পর্যন্ত রাস্তা পাকা করনের দাবী

দেবহাটায় স্থানীয় মতামত প্রণয়নকারীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত

ডাসারে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন 

শেরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলায় সাংবাদিক আহত, থানায় মামলা