বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাগমারা উপজেলায় বিজয়ী সান্টু ও কহিনুর বানু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ

 

রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধি: বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতিকের প্রার্থী জাকিরুল ইসলাম সান্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কহিনুর বানু।

জাকিরুল ইসলাম সান্টু ৪৭৩২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর বানু ৪১৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

২১মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন।ভোটার উপস্থিত কম হলেও উৎসব মূখর ছিলো ভোটের পরিবেশ।কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।

মোট ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন।প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতিকের প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার বাবু পেয়েছে ৪৩২১ ভোট এবং মোটরসাইকেল প্রতিকের নাছিমা আক্তার পেয়েছেন ২২৬৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতিকের প্রার্থী মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫৪৪৭ ভোট এবং শাহিনুর আক্তার ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫৬৮ ভোট।

উল্লেখ্য ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে শহিদুল ইসলাম শহীদ।

বেসরকারি ভাবে মোট প্রাপ্ত ফলাফল (চেয়ারম্যান) জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া)–৪৭৩২২ ভোট, আব্দুর রাজ্জাক সরকার (আনারস)–৪৩২১ ভোট, নাছিমা আক্তার (মোটরসাইকেল)–২২৬৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত ফলাফল,কহিনুর বানু (কলস)–৪১৭২৩ ভোট, মমতাজ আক্তার বেবি (প্রজাপতি)–৫৪৪৭ ভোট, শাহিনুর খাতুন (ফুটবল)–৪৫৬৮ ভোট।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ক্যাপ্টেন শহীদ শেখ কামাল’র ৭৪ তম জন্মদিন পালন

যশোর জেলা বিএমএসএস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে চারটি পলিথিন কারখানায় জরিমানা, জব্দ ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন

কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার প্রথম দফায় ভোট শুরু 

১৪ ডিসেম্বর রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

‘সাস’ এর আয়োজনে দেবহাটায় নিউরো মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ঈদগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক

ভারতে নিয়ে পতিতালয়ে স্ত্রীকে বিক্রি; ফিরিয়ে আনলো যশোর পিবিআই

রাণীনগরে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

যশোরে ৩৬ পিস স্বর্ণের বারসহ আটক ২