বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২২ ১১:০১ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম॥ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনায় ব্যাপক কর্মসূচী মধ্যে দিয়ে বিজয় দিবস পালন করা হয়। আজ (১৬ ডিসেম্বর) সকাল থেকে সরকারি ঘোষণা মোতাবেক চন্দনাইশ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।

সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর,পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, পৌর আ’লীগের আহবায়ক এম.কায়ছার উদ্দীন চৌধুরী, মুক্তিযোদ্ধার কমান্ডার জাপর আলী হিরু।

এ ছাড়াও উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, চন্দনাইশ পৌরসভা, সাংবাদিক সংগঠন, উপজেলা ও পৌরসভা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, উপজেলা ও পৌরসভা বি.এন.পি, যুবদল, ছাত্রদল, এল.ডি.পি, চন্দনাইশ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম, মহিলা আ’লীগ, প্রতিবন্ধি সংস্থাসহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ,ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার ও মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, পুরস্কার বিতরণী সভা নির্বাহী অফিসার নাছরীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন,উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু,সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুর বাজারে ১০ বছর পর ব্যবসায়ীর দোকান ঘর উদ্ধার 

শেরপুরে হ’ ত্যাকান্ডের ঘটনায় মুর্শিদপুর দোজা পীরের দরবার শরীফ ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় দুষ্কৃতকারীদের গ্রেফতারের আল্টিমেটাম

বরগুনা রিপোর্টার্স ইউনিটিতে সাংসদ গোলাম সরোয়ার টুকু’র শুভেচ্ছা বিনিময় 

সাংবাদিক মানিক সরকার মানিকের মৃত্যুতে রংপুর রিপোর্টার্স ক্লাবের শোক

কিশোরগঞ্জে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলপুরে নবাগত ওসিকে বরণ ও বিদায় ওসিকে সংবর্ধনা

সৈয়দপুরে সাংবাদিক ফারুকের জমি দখলের চেষ্টা, হত্যার হুমকি; থানায় জিডি

গুরুদাসপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

দেবহাটায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সেমিনার