বাংলাদেশ সকাল
শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেহেরপুরে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

স্বপন আলী,মেহেরপুর॥ মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়ার মাঠ থেকে শাহানার খাতুন (৪০) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কুলবাড়িয়া তালপট্টি মাঠে থেকে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে নিয়েছে।

নিহত শাহানারা খাতুন গাংনী উপজেলার সহগলপুর গ্রামের মৃত রাহেদুল ইসলামের স্ত্রী।কুলবাড়ীয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য রাজন হোসেন জানান , খবর পেয়ে এসে দেখি এখানে লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।নিহত শাহানারা খাতুনের ছোট ছেলে সুজন হোসেন জানান, তার মা গতকাল শুক্রবার সন্ধ্যার সময় নানী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে আর খোজ পাওয়া যায়নি। রাতে ফোন দিয়েও পাওয়া যায়নি। সকালে মাঠে কাজে যাওয়ার সময় দেখি মায়ের মরদেহ পড়ে আছে। তখন আমি লোকজন ডাক দিই।স্থানীয় হাসেম আলী জানান, শাহানারা খাতুন সহগলপুর গ্রামের বাসিন্দা সকালে শুনে আমি এসে দেখি মরদেহ পড়ে।শাহানারা খাতুনের বোনের ছেলে সুমন জানান, আমার খালু (শাহানারার স্বামী) প্রায় ২০ বছর আগে আত্মহত্যা করে মারা গিয়েছেন। খালা দুই সন্তান নিয়ে সংসার চালাচ্ছিলো। হঠাৎ কিভাবে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছিনা।

মেহেরপুর সদর থানার অধিনস্ত বৈকন্ডপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের এক জোড়া সেন্ডেল ও একটি বাটন মোবাইল ফোন লাশের পাশে পাওয়া যায়। নাকে হালকা ক্ষত পাওয়া গেছে। আমাদের তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল তথ্য জানা যাবে।

মরদেহ উদ্ধারের ঘটনায় আশেপাশের গ্রামের শতশত উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায়। স্থানীয় জনতা ও মৃত ব্যাক্তির আত্নীয় স্বজনেরাও মৃত্যুর সঠিক কারন বলতে পারেননি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঐতিহাসিক ৭মার্চ পালিত

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

চিরিরবন্দর উপজেলা প্রেস ক্লাবের মাসিক সভা ও নবনিযুক্ত ইউএনও এ কে এম শরিফুল হকের সাথে মত বিনিময়

আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে জরিমানা

আমতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম

ডিমলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় নলকুপ বিতরণ

কালকিনিতে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: শেরপুরে ৩ ছাত্র হত্যার এক বছর, ন্যায়বিচারের প্রত্যাশায় স্বজনেরা

হাদিসের দৃষ্টিতে মানব জাতির মুক্তি

কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব