বাংলাদেশ সকাল
শনিবার , ৮ জুন ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে কর্মচারীর কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

 

মাহাবুব আলম,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাটইজারাদারের বদলে খাজনা আদায়কারী কর্মচারীকে কারাদন্ড দিয়েছেন সহকারী কমিশনার(এসিল্যান্ড ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার।

শনিবার (৮জুন) অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে কাতিহার হাটের খাজনা আদায়য়ের সহযোগী উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর এলাকার আব্দুল মালেকের ছেলে মোস্তফা কামাল (মাস্তান)কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। অভিযোগ রয়েছে কাতিহার হাটে ২৩০ টাকা গরু’র খাজনা ৫০০ টাকা এবং ৯০ টাকার ছাগল ১৮০ টাকা দরে খাজনা আদায় করছিল ইজারাদার সারোয়ার হোসেন লিয়ন। শনিবার কাতিহার হাটে সরেজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আর্নিকা আক্তার অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তফা কামাল নামে কর্মচারীকে কারাদন্ড দেন।

এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি ইজারাদার সারোয়ার হোসেন লিয়ন। তবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আর্নিকা আক্তারের কাছে জানতে তার মুঠোফোনে কল দিলেও তিনি তাতে সাড়া দেননি। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রকিবুল হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে এ অভিযান অব্যহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শায় কলেজ কর্মচারীর তিন গরু চুরি

সাংবাদিক মোশারফ হোসেনের উপর স্বাধীনতা বিরোধী শক্তির হামলা: বিএমএসএস’র নিন্দা

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হ’ত্যা মামলায় সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা গ্রেফতার 

কৃষক লীগের নাম ভাঙ্গিয়ে যত অপকর্ম সোহাগের, পর্ব ১

আমতলীতে নরমাল স্যালাইন সরবরাহ বন্ধ, উৎপাদনের চেয়ে ২০ গুণ চাহিদা বেশী

শেরপুরে ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডে মূহুর্তে পুড়ে গেলো প্রায় ২ কোটি টাকার মালামাল

দেবহাটায় আইডিয়াল কর্তৃক উন্নত চুলা বিতরণ

র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে ৪ প্রতারণা মামলায় গ্রেফতার ওয়ারেন্টভুক্ত জামাল  

রামগড়ে গৃহবধূ ধর্ষণ মামলায় সহযোগীসহ মল্লিক কারাগারে

পরিবেশ উন্নয়নে আমরা যেন একসাথে কাজ করি: না’গঞ্জ চেম্বারের ইফতারে জেলা প্রশাসক