বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ জুন ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগড়ে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও: কক্সবাজার জেলার রামুর দুর্গম এলাকা ঈদগড়ে স্বামী- স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটানো হয়।

নিহতরা হলেন রুবিনা আক্তার (১৮) ও তার স্বামী নূর মোহাম্মদ (২৩)। রুবিনা স্থানীয় কামাল হোছন এবং নূর মোহাম্মদ চট্টগ্রামের রাউজানের আলিম উদ্দিনের পুত্র। গত ৬ মাস আগে তাদের বিয়ে হয়। তবে এখনো কোনো ছেলে- সন্তান হয়নি।

স্থানীয় হামিদুল হক জানান, সশস্ত্র দূর্বৃত্তরা মাটির দেয়াল বেয়ে ভেতরে ঢুকে দরজা খুলে ঘুমন্ত অবস্থায় এ দু’জনকে হত্যা করে পালিয়ে যায়। ঘরে অবস্থানরত রুবিনার মা বিষয়টি টের পেয়ে শোর- চিৎকার শুরু করেন। এতে এলাকাবাসী এগিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য কামরুল আমিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে রামু থানা এবং ঈদগড় পুলিশ ক্যাম্পের পুলিশ দল ঘটনাস্থলে যান। কক্সবাজার থেকে সিআইডির একটি টিমও ঘটনাস্থলে এসে আলা মত সংগ্রহ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রামু থানার ওসি এবং ওসি (তদন্ত) ইমন চৌধুরী ঘটনাস্থলে ছিলেন। স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল আমিন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে টানা বর্ষণে দূর্ভোগ চরমে : বিপাকে কর্মজীবীরা 

শেরপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নওগাঁর বদলগাছীতে মহান বিজয় দিবস উদযান

ঝিনাইদহে বিপুল পরিমান ফেন্সিডিলসহ পুলিশ কর্মকর্তা সহ আটক-৩

আমতলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মনিরামপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ; নিহত ২, আহত ২

বদলগাছীতে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করলেন এমপি সৌরেন নাথ চক্রবর্তী

শেরপুরে ‘প্লেস’ কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত 

রামগড়ে সাংবাদিক মাসুদ রানার উপর হামলা; বিএমএসএস’র নিন্দা

ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর