নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলপুর উপজেলাধীন বওলা ইউনিয়ন কোকাইলগামী (প্রকল্পের রাস্তার) কাজ নিয়ে নিজ খেয়ালখুশি হওয়ায়,বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ডালিম ও স্থানীয় ঠিকাদারি মো:- খোকন খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এতে চরম হয়রানির শিকার হচ্ছে কোকাইলগামী সেবাগ্রহীতাদের । গ্রামের গ্রামীণ জনপদের রাস্তা চলাচলকারী সেবাগ্রহীতাদের অভিযোগের ভিত্তিতে আজ রোববার সকাল ৯ টায় সরেজমিনে গেলে ঘটনা সত্য প্রমাণিত পাওয়া যায়।
এছাড়াও এলাকাবাসির অভিযোগ রয়েছে, বর্তমানে বওলা থেকে কোকাইল গামী ১কিলোমিটার রাস্তা আমাদের মাননীয় জাতিয় সংসদ সদস্য জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় জনগনের সুবিধার জন্য রাস্তার প্রকল্পের কাজটি দিয়েছেন। কিন্তু বর্তমানে আমরা কোকাইলবাসী থেকে একজন মহর্ষরোগী চিকিৎসার জন্য ময়মনসিংহে আনাগোনা খুবই কষ্ট দায়ক হয়ে পরেছে গ্রামটিতে।
আনুমানিক ২ মাস যাবৎ এইভাবে ভেকু দিয়ে ঠিকাদার বর্তমান চেয়ারম্যান মাহবুব আলম ডালিম এর নেতৃত্বে মাহবুব হাসান ( খোকন) খান খনন করে রেখেছে। এখন আর কাজের অগ্রগতি নেই বললে চলে ।
এলাবাসীর পক্ষে আওয়ামী পরিবারের কোকাইল গ্রামের আওয়ামী নেতা মো: শাহিন মন্ডল জানান, আমরা জনগনের ভোগান্তির কথা বলতে গেলে বর্তমানে চেয়ারম্যানের মাস্তান পার্টি আরও উল্টাপাল্টা কথা বলে ও ভয়বিথী দেখায়। এছাড়াও আমি ফেসবুকের মাধ্যমে কয়েকদিন যাবত ঘটনাটা উপরস্থ অফিসারবৃন্দ ও নেতাকর্মী সহ জনসাধারণের কাছে তুলে ধরি। কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত এর কোন সুফল পাওয়া যায়নি।
শাহিন মন্ডল আরও বলেন, আমরা আওয়ামী লীগ করি আর এই বি এন পির চেয়ারম্যান মাহবুবুর রহমান ডালিম ঠিকাদার হয়ে কাজ নিয়ে তালবাহানা করছে আমরা কোকাইল বাসি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বওলা থেকে কোকাইল গামী ১ কিলোমিটার রাস্তা আমাদের মাননীয় জাতিয় সংসদ সদস্য জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় জনগনের সুবিধার জন্য দিয়েছেন কিন্তু বর্তমানে আমরা কোকাইল বাসি মানুষের আনাগোনা খুবই কষ্ট দায়ক হয়ে পরেছে।
এই নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন প্রতিনিধি ঠিকাদারের সাথে কথা বলে জানতে পারলাম, আমরা ঈদের আগে কাজ ধরেছিলাম পর্যাপ্ত পরিমাণে ইট, বালু, সুরকি না পাওয়ায়, এছাড়াও প্রাকৃতিক বৃষ্টি বাদলের ওপর কারোরই হাত নেই, সবই উপর আল্লাহর ইচ্ছে হয়ে থাকে। কাজটি দ্রুত গতিতে আগাতেই আমরা কাজ ধরেছিলাম একদিকে প্রকৃতির আবহাওয়ার প্রতিকূলতা এবং ঈদুল আজহা কোরবানির নানাবিধ ঝামেলা রাস্তার কাজটি সম্পূর্ণ করতে পারিনি।
ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহবুব রহমান ডালিম তালুকদারের কাছে রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা দ্রুত গতিতে বওলা ইউনিয়ন কোকাইল গ্রামের গ্রামীণ জনপদের রাস্তা চলাচলে তৈরিতে দ্রুত কাজটি সম্পূর্ণ করবো।




















