বাংলাদেশ সকাল
রবিবার , ৯ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাকিবের প্রিয়তমা নাকি নিশোর সুড়ঙ্গ জমজমাট !

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

আনিছুর রহমান, বিনোদন ডেক্স॥ ঈদুল আযহায় মুক্তি পাওয়া ছবি প্রিয়তমা ও সুড়্ঙ্গ। চট্টগ্রামে এ দুটো ছবি দেখতে যেন রীতিমতো হলগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। তর্কও চলছে পাল্টাপাল্টি। পরিবার পরিজন সাথে নিয়ে সবাই আসছেন সিনেমাহলগুলোতে। প্রিয়তমা ছবিটি দেখতে অনেককে আবার নিজের প্রিয়তমাকেও সাথে আনতে দেখা গেছে।

শুধু তাই নয়! সাকিব খান নাকি নিশো, কে সেরা? এ নিয়েও চলছে কথা কাটাকাটির ফুলছড়ি৷ কেউ বলছেন রায়হান রাফির পরিচালিত আফরান নিশো অভিনীত সুড়ঙ্গ হিট। অন্যদিকে সাকিব ভক্তরা বলছেন প্রিয়তমা শুধু এ বছরের নয় সব সময়ের জন্য সেরা ছবি। তবে বাস্তবে দেখা যায় প্রিয়তমার চেয়ে সুড়ঙ্গে দর্শক বেশী।

যদিও চট্টগ্রামের কাজির দেওরীতে অবস্থিত ঝুমুর সিনেমাহলটি আয়তনে ছোট। আর এ হলেই চলছে সুড়ঙ্গ। অন্যদিকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রায় শত বছর আগের সিনেমা হল আলমাস। আর সিনেমা প্যালেস সেখানে চলছে সাকিব অভিনিত প্রিয়তমা ছবিটি। যদিও তুলনামূলক প্রিয়তমা ছবিটি দেখতেও ভীড় করছে দর্শকরা।

একটা সময় ছিল রাজ্জাক থেকে শাবানা ববিতা জসিম কিংবা সালমানশাহ’র মতো কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের যুগ। তখন একটা ছবি মুক্তি পাওয়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে উঠতো হলগুলো। টিকেট না পাওয়ার হাহাকারে সে সময় অনেকের ভেঙ্গে যেত হৃদয়। প্রিয়জনকে সাথে নিয়ে সিনেমা দেখার আবদার করতো অনেকেই। তবে এখন আর সেই জৌলুস নেই। অসহায় হয়ে পড়ে আছে হলগুলো।

এই ব্যবসায় বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে হল মালিকদের। আর তাইতো বন্ধ হতে হতে চট্টগ্রামের মত এত বড় শহরে শুধুমাত্র তিনটা সিনেমাহল টিকে আছে। দর্শকরা বলছেন, সাকিব নিশোর সেরা ছবি নয়। ভালো গল্পের সামাজিক ছবি হলে এখনো দর্শকের আস্থা ফিরে পাবে বিনোদনের অন্যতম সেরা এই মাধ্যমটি। আমূল পরিবর্তন হবে বাংলা চলচিত্রের।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৮ 

স্বাস্থ্যকর জীবনযাপনের তাগিদে ক্রমশ বাড়ছে এয়ার পিউরিফায়ারের গুরুত্ব

যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

দুই পা নেই, চা-পান বেঁচে সংসার চলে নুরুল ইসলামের

রাণীনগরে ৪মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত, গুরুতর আহত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক 

সীতাকুণ্ডের বিদায়ী ইউ এন ও’র আবেগী বক্তব্যে উপস্হিতরা অশ্রুশিক্ত

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার

কাশিয়ানীতে তিন তলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু 

ঝিনাইদহে যুবলীগ নেতা নয়নকে হত্যা চেষ্টার আসামী আটকের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন