বাংলাদেশ সকাল
শনিবার , ৬ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে কোয়েল সহ ১৬ জনের নামে মামলা: গ্রেপ্তার ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৬, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোর জেলা বিএনপির আহ্বায় শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখমের ঘটনায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাতিজা রাশিদুল ইসলাম কোয়েলকে প্রধান আসামি করে ১৬ জনের মামলা দায়ের করা হয়েছে।

শহিদুল ইসলাম বাচ্চুর স্ত্রী সুলতানা পারভীন আইনজীবী আবুল হোসেনের মাধ্যমে মামলার কপি নাটোর সদর থানায় পাঠানো হয়।

আজ শনিবার এই মামলা দায়ের করেন। এরপরই এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সবুজ (৩৪) রাসু (৩২) ও রানা (৩৭)।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার ঘটনায় তার স্ত্রী সুলতানা পারভীন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামী করে সদর থানায় মামলা করেছেন। এঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে বুধবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের আলাইপুরে বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে আসার সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে শহিদুল ইসলাম বাচ্চুর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে ওইদিনই তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার কিছুক্ষণ পরেই সমাবেশ স্থলে পুনরায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সমাবেশের প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আরও ৬ নেতা আহত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, স্থানীয় সংসদ সদস্যর (শফিকুল ইসলাম শিমুলের) পালিত সন্ত্রাসীরা এই নেক্কার জনক হামলা চালিয়েছেন। শহিদুল ইসলাম বাচ্চুর অবস্থা আশঙ্কাজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব মা দিবস-সব মায়েদের জন্য অফুরন্ত শ্রদ্ধা ও ভালবাসা

ইলন মাস্কের স্পেসএক্সের ইঞ্জিনিয়ার বাংলাদেশী বংশোদ্ভূত কিশোর কাইরান কাজী                   

গঙ্গাচড়া উপজেলার প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর সঙ্গে ৯টি রাজনৈতিক দলের প্রতিনিধির সাক্ষাৎ

জাতীয় নির্বাচনে ঈদগাঁওতে বিজিবি মোতায়েন : চলছে পেট্রোল ডিউটি 

পররাষ্ট্র বিষয়ক নীতিমালার কিছু ক্ষেত্রে আমাদের কঠোর নিজস্বতা থাকবে: নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা

কালীগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, বিকাশ হলেন মো: ফারুক হোসেন

পাবনা’র ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মী খু’ ন

ভালোবাসার বসন্ত দিনে

মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত