বাংলাদেশ সকাল
শুক্রবার , ১২ জুলাই ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নতুন করে আলোচনায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী লালটু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের সামরিক প্রধান ও কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুল লতিফ লাল্টু (৬০) ও তার সহযোগী ইদ্রিস মন্ডল (৪৫) ২ টি বিদেশি পিস্তল, ১ টি রিভলবার, ২ টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি সহ গত বুধবার ১০ জুলাই গ্রেপ্তার করে র‍্যাব-৬, যশোর এর একটি টিম।

গ্রেফতারকৃত আসামিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে র‍্যাব জানতে পেরেছে ১৯৮৬-১৯৮৭ সালে নিষিদ্ধ ঘোষিত শীর্ষ চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের সামরিক প্রধান হিসেবে ১নং আসামি আব্দুল লতিফ লাল্টু (৬০) সন্ত্রাসী কার্যক্রম শুরু করে।

কুষ্টিয়ার কাজী আরেফ মার্ডার, যশোরের সাংবাদিক শামছুর রহমান কেবল মার্ডার, যশোরের টাউন হলে উদীচী বোমা হামলা ট্রাজেডির পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে পুলিশ কম্বিং অপারেশন শুরু করে। এই অপারেশনে গোটা দক্ষিনাঞ্চলে চরমপন্থিদের নেটওয়ার্ক ভেঙ্গে পড়ে। সে সময় জীবন বাচাতে চরমপন্থী লিডার লাল্টু অস্ত্র জমা দিয়ে আত্ন সমর্পন করে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষনা দেয়।

সূত্র বলছে, ২০০১ সালে তিনি নিষিদ্ধ ঘোষিত শীর্ষ চরমপন্থী সংগঠন “শ্রমজীবী গণমুক্তিফৌজ” প্রতিষ্ঠা করে এবং তার বিশ্বস্ত কয়েকজন সহযোগীদের হাতে দায়িত্ব অর্পন করে। পরবর্তীতে তার নিজের এলাকায় একটি ২০/৩০ জনের গ্রুপ তৈরি করে নিজ জেলার মধ্যে খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ডাকাতি ও কন্ট্রাক্ট কিলিং মিশন শুরু করে। সন্ত্রাসী আব্দুল লতিফ লাল্টু এলাকাতে শীর্ষ সন্ত্রাসী হিসেবেই পরিচিত। সে অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের স্বর্গরাজ্য তৈরি করেছে বলেও জানা যায়। বিভিন্ন অপকর্মের দায়ে ২০২২ সালের ৩১ অক্টোবর পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাভোগ করে জামিনে মুক্তি পেয়ে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ সন্ত্রাসী আব্দুল লতিফ লাল্টুর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন দুর্বাচারা এলাকায় অর্ধশতাধিক গুলি বর্ষণ সহ বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর, লুটপাট করেছে।

বিষয়টি অত্র এলাকার সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি করেছিল। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তার এই সকল অপকর্মের বিরুদ্ধে কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা এলাকার সাধারণ জনগন বিভিন্ন সময় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। আর ইদ্রিস মন্ডল তার গুরু আব্দুল লতিফ লাল্টু (৬০) এর সকল অপরাধের প্রধান সহযোগী হিসেবে কাজ করে।

আরো তথ্য মিলেছে, সন্ত্রাসী আব্দুল লতিফ লাল্টু যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে আমদানিকৃত অস্ত্র-গোলাবারুদ স্বল্প দামে ক্রয় করে অধিক দামে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রিসহ বিভিন্ন কিলিং মিশনে ভাড়ায় প্রদান করে থাকে। এছাড়াও তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কাজে এই অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করে থাকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের ফলাফল প্রত্যাহার

আমতলী সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্বে আব্দুল মান্নান; উচ্ছাসিত শিক্ষক ও শিক্ষার্থীরা

দাদার লাশ দেখে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাকায় নাতি নিহত

ভূরুঙ্গামারীতে ১কোটি টাকার উন্নয়ন প্রকল্প বন্ধ 

মেহেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭’তম জন্মবার্ষিকী পালন 

ভারত থেকে বিজেপি কে উৎখাত করতে জোড়া সভা অভিষেকের

দেশকে বহিঃবিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে দৃর্বৃত্তরা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ইউনাইটেড বাঙালি লুথারেন চার্চের ২৩’তম বার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে নিখোঁজ যুবকের মরদেহ৫ দিন পর উদ্ধার 

২’রা নভেম্বর জামায়াতে ইসলামীর সাবেক সিনিয়র নায়েব আমীর শামসুর রহমানের ১৬ তম মৃত্যু বার্ষিকী