শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : দাদার লাশ দেখে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয়েছে নাতি। বৃহস্পতিবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটে। কিশোর সিয়াম (১২)সে ভাটই গ্রামের ভ্যান চালক বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, কিশোর সিয়াম মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করে। বৃহস্পতিবার ভোরে শিশু সিয়ামের দাদা কিনার উদ্দিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। সকালে মৃত দাদাকে দেখতে যায় সিয়াম। দেখে বাড়ি ফেরার পথে পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই আখ সেন্টারের সামনে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাক চাপায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। পরে হাইওয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, সিয়াম মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলো। সে সময় ট্রাকটি তাকে চাপা দেয়।




















